admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ জুন, ২০২১ ১০:০৯ অপরাহ্ণ
হরিপুরে আন্তঃজেলা দূধর্ষ বাইক চোরের সরদার, বর্তমান কাউন্সিলর রাজ্জাক ও মাদক সম্রাজ্ঞী আন্জুয়ারা আটক।
মোঃ আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলার ২ নং আমগাঁও ইউনিয়ন সার বিষ ব্যবসায়ীর মোঃ জাহিদ হাসানের বাসায়, গত ২০-৩-২০২১ ইং তারিখে আন্তঃজেলা দূধর্ষ চোরের সরদার রাজ্জাক ও তার সহযোগী আল আমিন, গাঠু রনি আহম্মদ সহ, পূর্ব পরিকল্পনা অনুযায়ী রনি আহমেদের সহযোগিতায় তালা ভেঙে জাহিদ হাসানের বাড়ির ভিতরে প্রবেশ করে।
এ সময় বাড়ির আলমারিতে থাকা,ছয় ভরি স্বর্ণ লংকার, নগদ তিন লক্ষ ষাট হাজার টাকা চুরি করে পালিয়ে যায় । এ সময় এলাকার লোকজন টের পেলে তাদের কে ধাওয়া করে এবং এসময় তারা ভুট্টা ক্ষেত আত্মগোপন করে ফেলে যাওয়া মোবাইল ফোনের সুত্রে ধরে হরিপুর থানায় মামলা রুজু হয়, মামলা নং ১০/২১, বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করে মামলার রহস্য উদ্ঘাটিত হলে আল আমিন, গাটু, রনি আহম্মদ কে গ্রেফতার করে পুলিশ। আন্তঃজেলা দূর্ধষ চোর বর্তমান রানীসংকৈল পৌর কাউন্সিলর ১ নং আসামি রাজ্জাক আত্মগোপন করেন।
গোপন সংবাদ ভিত্তিতে হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব এর নির্দেশনায় এস আই আবু ঈসার নেতৃত্ব পুলিশের বিশেষ দল তাকে আটক করে। আটকে খবর এলাকায় প্রচার হলে, লোকজন আনন্দ উল্লাসে ফেটে পড়ে এবং আবার কেউ কেউ মিষ্টি বিতরণ করে। অপর আরেকটি অভিযানে মাদক সম্রাজ্ঞী আন্জুয়ারা বেগম দীর্ঘ দিন উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় মাদক দ্রব্যের ব্যবসা করে আসছিল।
আন্জুয়ারা নামে ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন থানায় আট টি মামলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে -৩৬( ১) এর ১৪( খ) ধারায় চলমান থাকায় আবারও মাদক দ্রব্য চোরাচালান এর পরিকল্পনা প্রস্তুতি গ্রহণ করলে, গোপন সংবাদ ভিত্তিতে হরিপুর থানা পুলিশের চৌকস দল তাকে আটক করে থানায় নিয়ে আসে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কোর্টে প্রেরণ করেন।