admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২২ ৫:০৯ অপরাহ্ণ
মোস্তাফিজুর রহমান, হরিপুর উপজেলা প্রতিনিধিঃ রবিবার সন্ধ্যার আগে প্রচুর শীলা বৃষ্টি হয়েছে । এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি ফসল ও আম লিচু বাগানের। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ও স্থির চিত্রে এসব ছবি দেখে আঁতকে উঠে হরিপুর উপজেলার কৃষকরাও।
গত সিজিনে আলুর বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষক ভুট্টা ও ধানে ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখলেও আবহাওয়া অনুকূলে না থাকায় চিন্তার বলি রেখা দেখা দিয়েছে কৃষক মহলে। অনেকেই এতোবড় শীলা বৃষ্টি নতুন অভিজ্ঞতা বলে জানিয়েছেন প্রত্যাক্ষদর্ষী সাধারণ মানুষ। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী, রানীশংকৈল ও পীরগঞ্জ উপজেলার অধিকাংশ এলাকা প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে বলে জানাগেছে।
ভিডিও ফুটেজ গুলোতে ঘরের টিনের চালেও মারাত্মক ক্ষতি হতে দেখা আতংকিত লোকজন আজান দিয়ে মহান আল্লাহর সাহায্য কামনা করছিলেন অনেকেই। ক্ষতিগ্রস্ত কৃষক ও বাগান মালিক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহযোগিতা কামনা করেছেন। হরিপুর এর লোকজন শীলা বৃষ্টি হলে এমন ক্ষতির আশঙ্কা করছেন।