হোম
অপরাধ

স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভারের শত কোটি টাকার সম্পদ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২০ ১২:০০ পূর্বাহ্ণ

স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভারের শত কোটি টাকার সম্পদ-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

স্বাস্থ্য অধিদপ্তরের পরিবহন পুলের গাড়ি চালক আব্দুল মালেকের শতকোটি টাকার সম্পদের খবর প্রকাশে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্বাস্থ্য অধিদফতরের একজন তৃতীয় শ্রেণির সাধারণ কর্মচারীর এত বিপুল পরিমাণ অবৈধ সম্পদের ফিরিস্তি দেখে হতবাক হয়েছেন দেশের সচেতন মহল। ক্ষোভ প্রকাশ করে এনিয়ে ফেসবুকে জানিয়েছেন বিরুপ মন্তব্য। জানা যায়, অবৈধ সব কর্মকান্ডের মাধ্যমে উপার্জিত টাকায় তার রাজধানীর তুরাগ থানা এলাকায় দক্ষিণ কামার পাড়ায় দুটি ৭ তলা বিলাসবহুল ভবন, ধানমন্ডির হাতিরপুল এলাকায় সাড়ে ৪ কাঠা জমিতে একটি নির্মাণাধীন ১০ তলা ভবন রয়েছে। এছাড়া তিনি দক্ষিণ কামার পাড়ায় ১৫ কাঠা জমিতে একটি ডেইরি ফার্ম গড়ে তুলেছেন। বিভিন্ন ব্যাংকে নামে-বেনামে তার বিপুল টাকা রয়েছে।

আবদুল মালেক নামের আলোচিত ওই কর্মচারীকে গতকাল রোববার ভোরে গ্রেফতার করে র‌্যাব। এসময় তার হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের (বাংলাদেশি) জাল নোট, ১টি ল্যাপটপ ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। ফেসবুকে আব্দুল আল মোমেন লিখেছেন, সামান্য একজন গাড়িচালকের সম্পদের যদি এই অবস্থা হয় বাকিদের কি অবস্থা। সব মিডিয়াতে এত দুর্নীতিবাজদের খবর প্রচার হওয়ার পরেও দুর্নীতি যেন বেড়েই চলেছে। তাদের ভয় নাই কেন?তবে মিডিয়াগুলোকে ধন্যবাদ তারা জীবনের রিক্স নিয়ে দুর্নীতিবাজদের খবরগুলো প্রচার করছেন। কাওসার আলম লিখেছেন, এত টাকার মালিক উনি হয়ত নন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন রাঘববোয়াল হয়ত উনার নামে বিনিয়োগ করেছেন, যেমনটি প্রদীপ বাবু শশুরের নামে জমি ক্রয় করে ঐ জায়গায় বাড়ি নির্মাণ করার পর বউয়ের নামে দান করে নিয়েছিল। দেলোয়ার হোসাইন লিখেছেন, চুনোপুঁটিদের এই অবস্হা।রুই কাতলা রাঘব বোয়ালদের কি হতে পারে।

কই মাছের মুখে বুলকি দিতেই দুই হাজার কোটি টাকা দেশের বাহিরে। যদি কই মাছটা হ্যাঁই তুলতো তবে কতো টাকা পাওয়া যেত (জেলা ছাত্রলীগ সভাপতি)। এবার দেখুন গত বার বৎসরে। তাহারা কি পরিমান লুটপাট করছে। হেনরি গায়েন লিখেছেন, সামান্য একজন ড্রাইভার যদি আলাদিনের চেরাগ পেয়ে শত কোটি টাকার মালিক হতে পারে, তাহলে প্রশ্ন জাগে এর উপরে যারা আছে অর্থাৎ ড্রাইভার এর বস বা অন্যান্য তাদের কি না জানি কত শত হাজার কোটি টাকার আলাদিনের চারাক তারা পেয়েছে! সব খুঁজে বের করা হোক! তানভীর আহমেদ লিখেছেন, ড্রাইভারের সম্পদের পরিমাণ যদি এ রকম হয় তাহলে আবুল কালাম আজাদের সম্পদের পরিমাণ সাধারন জনগনের কল্পনার বাহিরে হবে, তাই ডিজির সম্পদের হিসাব ও পরিমাণ প্রকাশ করা হচ্ছে না জনসম্মুখে। অচিরেই আবুল কালাম আজাদকে আইনের আওতায় আনা হোক।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সেমিনার।
তথ্য ও প্রযুক্তি 7 hours আগে

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 21 hours আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 21 hours আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 1 day আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 2 days আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক