admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২২ ৮:১৪ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু , স্টাফ রিপোর্টারঃ সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে পোশাক শ্রমিক বৃষ্টি আক্তার (২৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর পালিয়েছে স্বামি। পরে বৃষ্টির মৃত্যুর খবর খালাকে ফোন করে জানায় হত্যাকারী স্বামি। শনিবার (১৫ জানুয়ারি)দুপুর ২টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকার তাজুউদ্দিন সরকারের বাড়া বাড়ির একটি কক্ষ থেকে বৃষ্টি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে স্বামী আশরাদুল ইসলাম (২৮) পলাতক রয়েছে। নিহত বৃষ্টি কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার তালজাঙ্গা গ্রামের আবুল কাশেমের মেয়ে।
নিহত স্বামীর নাম আশরাদুল ইসলাম (৩০)। তারা দুজনেই টেক্সটাউন নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন। ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার ফেরী নারায়ণপুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে আশরাদুল ইসলাম। নিহতের মামা মোস্তাফিজুর রহমান বলেন, সকাল ৮ টার দিকে নিহতের খালা আসমাকে ফোন করেন বৃষ্টির স্বামি আশরাদুল। এসময় আশরাদুল বলেন বৃষ্টি মারা গেছে।
আপনারা বৃষ্টির লাশ নিয়ে যান। পরে আশুলিয়ার কাঠগড়ার ওই এলাকায় গিয়ে দেখি বৃষ্টির নিথর দেহ বিছানায় পড়ে আছে।
বাড়ির মালিক তাইজুদ্দিন সরকারের স্ত্রী গুলবাহার বলেন,আমাদের এখানে তারা দুই মাস হলো ভাড়া থাকে। কখনো তাদের ঝামেলা হতে দেখিনি। আজ সকালে বৃষ্টির ভাই ও মামা এসে বলে তার বোনকে মেরে ফেলা হয়েছে৷ তারপর দরজার নিচ দিয়ে লাইট মেরে দেখা যায় বৃষ্টি মাটিতে পড়ে আছে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, স্থানীয়দের খবর ভিত্তিতে আশুলিয়ার ওই এলাকা থেকে বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়।
দরজা বাইরে থেকে বন্ধ করা ছিলো। নিহতের শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তার স্বামীই তাকে হত্যা করে পালিয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তানিম হোসেন বলেন, নিহতের মরদেহ বিছানার উপর পেয়েছি। ঘরে বাইরে থেকে দরজা বন্ধ ছিলো। ধারনা করা হচ্ছে তার স্বামী তাকে হত্যা করে পালিয়েছে।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।