admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২১ ৯:৫৬ পূর্বাহ্ণ
সৌদি অভিনেত্রীর মরদেহ অ্যাপার্টমেন্টে উদ্ধার। তরুণ সৌদি অভিনেত্রী আরিজ আবদুল্লাহকে কায়রোতে তার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গেছে, আরব মিডিয়া রোববার এ তথ্য জানিয়েছে। ২৪ বছর বয়সী অভিনেত্রীকে তার গৃহকর্মী অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পান। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে, এটি কোনও খুনের ঘটনা নয়। এটি সম্ভবত আকস্মিক স্বাভাবিক মৃত্যু।
মামলাটি পাবলিক প্রসিকিউশনের কাছে পেশ করা হলে কিভাবে তার মৃত্যু হল তা জানার জন্য মরদেহ দ্রুত ময়নাতদন্তের আদেশ দেওয়া হয়। তবে ফরেনসিক রিপোর্টে প্রমাণিত হয়েছে তিনি খুন হননি। আরিজ আবদুল্লাহ ঘুমন্ত অবস্থায় পালমোনারি এম্বোলিজমের শিকার হয়েছিলেন। এটিই তার মৃত্যুর প্রধান কারণ বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। প্রসিকিউটররা লাশ সৌদি আরবে দাফন করতে পরিবহনের অনুমতি দেওয়ার জন্য একটি ডেথ সার্টিফিকেট প্রস্তুত করেছেন।
সৌদি অভিনেত্রীর পুরো নাম আরিজ আবদুল্লাহ মুহাম্মদ। আরিজ সৌদি শিল্পী আবদুল্লাহ মুহাম্মাদের কন্যা। আবদুল্লাহ যখন সৌদি আরবের বাইরে গান গেয়েছিলেন, তখন তিনি ছিলেন দেশটির প্রথম শিল্পী, যিনি দেশের বাইরে পারফর্ম করেন। আরিজ ২০১৯ সালে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি তার বাবা সম্পর্কে নানা তথ্য জানিয়েছিলেন। ওই সাক্ষাৎকারে আরিজ বলেন, আমার বাবা মানবিক শিল্পী। তিনি তার প্রজন্মের একজন পথপ্রদর্শক। রাজ্যের বাইরে প্রথম গান গেয়েছিলেন। তিনি অনেক শিল্পীর অনুপ্রেরণার উৎস ছিলেন।