admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৩ ১১:০৪ অপরাহ্ণ
সোহরাওয়ার্দী খোকন,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে সোনার মূর্তির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮এপ্রিল) রানীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতারকদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন, উপজেলার চার নম্বর লেহেম্বা ইউনিয়নের কোচল গ্রামের মো. আব্দুস সালামের ছেলে মো. সুমন (১৯) একই এলাকার ফজর আলীর স্ত্রী মোছা. আমেনা বেওয়া ওরফে দুখী (৭০) , শহিদুলের ছেলে বিপ্লব (২২), মো. বাবুলের মেয়ে মোছা. পারুল (২৫), তসলিমের স্ত্রী মোছাঃ নুমা (৩০), মোঃ রুবেলের স্ত্রী মোছা রুপালী বেগম (২৭), মৃত আঃ বারেকের মেয়ে মোছাঃ বর্ণা আক্তার (২৫), মৃত আব্দুল বারেকের ছেলে মোঃ মারুফ (১৯)।
রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কৌশলে সাধারণ মানুষকে বোকা বানিয়ে ও সোনার মূর্তির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।