admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ জুন, ২০২১ ৯:৪৭ অপরাহ্ণ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ক্যান্টিনে গরুর মাংস নিষিদ্ধ। গরুর মাংস রান্না করার প্রতিবাদ জানানো হয়েছে। আজ মঙ্গলবার (১ জুন) এই প্রতিবাদ জানান আইনজীবী ঐক্য পরিষদের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি বিভাস চন্দ্র বিশ্বাসসহ আরও চারজন। অন্যরা হলেন- আইনজীবী ঐক্য পরিষদের সম্পাদক অনুপ কুমার সাহা, আইনজীবী সমিতির বিজয়া পুনর্মিলনী ও বাণী অর্চনা পরিষদের আহ্বায়ক জয়া ভট্টচার্য এবং সদস্য সচিব মিন্টু চন্দ্র দাস।
এই চারজনের স্বাক্ষরিত একটি প্রতিবাদ গণমাধ্যমে পাঠানো হয়। তবে কবে থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ক্যান্টিনে গরুর মাংস রান্না করা নিষিদ্ধ করা হয়েছিল, তা জানানো হয়নি। লিখিত প্রতিবাদে এ ব্যাপারে বলা হয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই ক্যান্টিনে কখনোই গরুর মাংস রান্না ও পরিবেশন করা হয়নি। প্রতিবাদলিপিতে আরও বলা হয়, হঠাৎ করেই এমন তৎপরতায় (গরুর মাংস রান্না ও পরিবেশন) আমরা হতবাক ও বিস্মিত হয়েছি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
ভবিষ্যতে যেন এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকা হয়, সেজন্য সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে প্রতিবাদলিপির মাধ্যমে। এদিকে, সনাতন ধর্মের চার আইনজীবীর এমন প্রতিবাদ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রতিবাদের সমালোচনা করেছেন অনেকেই। নেটিজেনরা বলছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ক্যান্টিনে শুধু একটি ধর্মের মানুষ আহার করেন না। সুতরাং সেখানে গরুর মাংস ‘নিষিদ্ধ’ করার কোনো যুক্তি থাকতে পারে না।