হোম
অপরাধ

সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন ১০ বছরে আঙ্গুল ফুলে কলাগাছ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ জুন, ২০২০ ৯:২৬ পূর্বাহ্ণ

Sunamgonj-2-MP-Raton-mknewsbd

ফাইল ছবি

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন ১০ বছরে আঙ্গুল ফুলে কলাগাছ। দুর্নীতি অনিয়ম বহু বিবাহ এমন কোন খ্যারাপ অভ্যাস নেই যার মধ্যে বিরাজমান না। গত দশ বছরের তার ক্ষমতার জরে সম্পদের পাহার গড়েছেন। জনগণের টাকা লুন্ঠন করে দেশ ও জাতির সাথে প্রতারণা করে সম্পদের মালিক হয়েছে। কথায় বলে ধর্মের কল বাতাসে নড়ে, তাই তার কল নড়ে গেছে তার ১০ বছরের ইতিহাস তুলে ধরলাম। তাহিরপুর বাজারে যুবলীগের ক্যাডার বাহিনি আছে নাম রিপন বর্তমান ইউনিউনের চেয়ারম্যানের ছোট ভাই । অত্র এলাকায় সরকারী যত উন্নয়ন মুকল কাজ হয় ঠিকাদারকে চাদা দিতে হয়। চাদা না দিয়ে মারধর করে। পুলিশ প্রশাসন তাদের নামে অভিযোগ নেয় না। কারণ তারা এম পি’র লোক। শুধু তাইনা সাম্প্রতিক বিশ্ব ব্যাংকের অর্থায়নে পল্লী বিদুতায়নের আওতায় অত্র এলাকার ৩৩ কেভি এ হাই ভোল্টেজের রিভার ক্রসিং টাওয়ার নির্মান হয় সেখানেও রিপন গ্রুপ চাদা চায়, সাইট কন্ট্রাকটারের মিস্ত্রির কাছে চাদা চায় না দিলে কাজ বন্ধ করে দেয়। চেয়ারম্যানকে অভিযোগ করলে সে বলে এতো টাকার কাজ করছেন দলীয় ছেলে পেলেকে কিছু দিবেন না এটা হয়। যাই হোক তাদের চাহিদা অনুযায়ী অর্থ প্রদান করে কাজ শুরু করার পর আবার এসে বাধা বলে আমরা পাথর, বালু সব সাপ্লাই দিবো চড়া দামে তাদের কাছে নিতে না চাইলে কাজ বন্ধ করে দেয়। কিছু বলতে গেলে বলে আমরা এম পি’র কাছের লোক যা মন চাইবে তাই করবো পুলিশ প্রশাসনে চুপ কিছু বলেনা স্থানীয় মানুষ তাদের কিছু বলার সাহস রাখেনা। অত্র এলাকায় উন্নয়ন মূলক কাজ করা খুব কঠিন। এই বাহিনিকে লালন করে এমপি রতন।

দ্বিতীয় স্ত্রী জিনাতুল তানভী ঝুমুরের সঙ্গে বিলাসবহুল হাওর বাংলা বাড়িতে এমপি রতন আরাম আয়েস করেন। সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন ১০ বছরে ২৫টি বাড়ি ও হাজার কোটি টাকার মালিক। তালিকা প্রদত্ত করা হইলঃ

১। ঢাকা, সুনামগঞ্জ, ধর্মপাশা, নেত্রকোনা ও মোহনগঞ্জসহ বিভিন্ন স্থানে ২৫টি বাড়ি।
২। ধর্মপাশায় ১০ কোটি টাকা খরচ করে তৈরি করেছেন বিলাসবহুল বাড়ি হাওর বাংলা।
৩। সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে ৭ কোটি টাকায় ‘পায়েল পিউ বাড়ি কিনেছেন তিনি।
৪। নেত্রকোনা শহরে মা-বাবার নামে মেডিকেল কলেজ স্থাপনের জন্য ৫০ কোটি টাকায় জমি কিনেছেন।
৫। ছোট ভাই যতন মিয়ার নামে পাঁচশ একর জমি কিনেছেন এমপি রতন।
৬। সবমিলে ১০ বছরে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন এমপি রতন।

জানা যায়, ২০০৯ সালে আওয়ামী লীগের নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হন মোয়াজ্জেম হোসেন রতন। এরপর ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম-দুর্নীতি ও চাঁদাবাজি শুরু করেন তিনি। পাশাপাশি সরকারি জমি ও এলাকার মানুষের সম্পত্তি লুটপাট করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ তদন্ত এবং সম্পদের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক অনুসন্ধানে তার নামে-বেনামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পেয়েছে দুদক। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এরই মধ্যে দুদকের এক আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের বিশেষ শাখা থেকে এমপি রতনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালু-পাথর উত্তোলন, কয়লা আমদানিকারক সমিতি, বিভিন্ন মার্কেট, বাজার, নানাজনের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করেছেন এমপি রতন। অবৈধভাবে অর্জিত অর্থসম্পদ স্ত্রী মাহমুদা হোসেন লতার নামেও রেখেছেন তিনি। পাশাপাশি আত্মীয়-স্বজন এবং ভাইয়ের নামেও অবৈধ সম্পত্তি করেছেন রতন।

corruption

দুদকে দেয়া অভিযোগে বলা হয়, এমপি রতনের নামে ঢাকা, সুনামগঞ্জ, ধর্মপাশা, নেত্রকোনা ও মোহনগঞ্জে ১৩টি বাড়ি রয়েছে। শুলশান-১ এ ন্যাম ভিলাতে রতনের নামে ফ্ল্যাট রয়েছে। নিজের গ্রাম ধর্মপাশায় ১০ কোটি টাকা খরচ করে তৈরি করেছেন বিলাসবহুল বাড়ি হাওর বাংলা। সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে জেলা পুলিশ লাইন্সের বিপরীতে সাত কোটি টাকায় পায়েল পিউ বাড়ি কিনেছেন তিনি।

ধর্মপাশা উপজেলা সদরে তার আরও সাতটি বাড়ি রয়েছে। মোহনগঞ্জ উপজেলা সদরেও রয়েছে দুটি বাড়ি। নেত্রকোনা শহরেও একটি বাড়ি রয়েছে তার। নেত্রকোনা শহরে মা-বাবার নামে মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রায় ৫০ কোটি টাকায় জমি কিনেছেন এমপি রতন। ঢাকার গুলশানের নিকেতনে তার নামে রয়েছে একাধিক ফ্ল্যাট। সহোদর যতন মিয়ার নামে পাঁচশ একর জমি কিনেছেন এমপি রতন। সব মিলে ২৫টির ওপর বাড়ির রয়েছে তার।

সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে সাত কোটি টাকার পায়েল পিউ বাড়ি। এরই মধ্যে গত বুধবার (২০ নভেম্বর) এমপি মেয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে দুদকে আরেকটি অভিযোগ দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান সোহেল। দুদকে দেয়া অভিযোগপত্রে মিজানুর রহমান সোহেল উল্লেখ করেন, গুলশানের মেঘনা ব্যাংকে সাড়ে চার কোটি টাকার এফডিআর করে রেখেছেন এমপি মোয়াজ্জেম হোসেন রতন। নিজ গ্রামে হাওর বাংলা নামে যে বিলাসবহুল বাড়ি বানিয়েছেন যার মূল্য ১০ কোটি টাকা।

২০০৮ সালের নির্বাচনী হলফনামায় স্থাবর সম্পদের বিবরণীতে কৃষি-অকৃষি, ব্যক্তিনামে ও যৌথভাবে মোট ৮.২৯ একর সম্পত্তি দেখিয়েছেন এমপি রতন। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে স্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৭৪.৩৬ একর এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৫৩২.৬০৭৫ একর। পাশাপাশি কৃষিখাত থেকে ২০০৮ সালে যেখানে তার আয় ছিল ৫ হাজার টাকা সেখানে সর্বশেষ জাতীয় নির্বাচনে কৃষিখাত থেকে ১২ লাখ ৪৮ হাজার টাকা আয় দেখান তিনি। নির্বাচন কমিশনে নিজের স্বাক্ষর করা হলফনামায় ২০০৮ সালের ২১ নভেম্বর রতন উল্লেখ করেন, স্ত্রী মাহমুদা হোসেন লতা ৪০ তোলা স্বর্ণের মালিক। রয়েছে ৩৫ লাখ ২৩ হাজার ৭৫৪ টাকার জমি। তবে স্ত্রীর কোনো আয় নেই। নিজের মোট আয় ৫ লাখ ৯৬ হাজার ৫৮৩ টাকা। মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৮০ লাখ ৭৮ হাজার ৩২২ টাকা। ২০১৩ সালের ৭ নভেম্বর দেয়া হলফনামায় নিজ নামে সম্পদ বৃদ্ধির পাশাপাশি স্ত্রী লতার পরিচয় দেন ব্যবসায়ী। হলফনামায় স্ত্রী লতাকে পায়েল টেক্স লিমিটেডের পরিচালক উল্লেখ করেন।

এমপি রতনের মা-বাবার নামে মেডিকেল কলেজ স্থাপনের জন্য ৫০ কোটি টাকায় কেনা জমি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দেয়া হলফনামায় তিনি ৫২৩ দশমিক ২৭ একর কৃষিজমি, ৮ দশমিক ২৬ একর পরিমাণের অকৃষি জমি, একটি অ্যাপার্টমেন্ট এবং নিজের ও অংশীদারিত্বের তিনটি ব্যবসা প্রতিষ্ঠান থাকার কথা উল্লেখ করেন তিনি। এছাড়া সুনামগঞ্জ শহরের মল্লিকপুর এলাকায় ‘পায়েল পিউ’ বাড়ির সম্পত্তির পরিমাণ ৩৫ শতক। সেখানে একটি কলোনি রয়েছে। পুরো বাড়িটির চারপাশে দেয়াল দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। ঢাকার সাভারে রয়েছে তার একটি বাড়ি। নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরে রয়েছে ২১০ শতক জমি। সবমিলে ১০ বছরে হাজার কোটি টাকার মালিক হয়েছেন এমপি রতন। পাশাপাশি সুনামগঞ্জের হাজিপাড়া এলাকায় দ্বিতীয় জিনাতুল তানভী ঝুমুরের নামে একটি বাড়ি রয়েছে। এর আগে ১০ মাস বিনা অনুমতিতে তাহিরপুর উপজেলার তরঙ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় রতনের দ্বিতীয় স্ত্রী সহকারী শিক্ষিকা ঝুমুরকে সাময়িক বরখাস্ত করা হয়। ১০ মাসে একদিন স্কুলে উপস্থিত ছিলেন এমপি রতনের স্ত্রী।

corruption

দুদকে দেয়া অভিযোগে আরও উল্লেখ করা হয়, তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী, ফাজিলপুর, বড়ছড়া, বাগলী, সুলেমানপুর, ডাম্পের বাজার, আনোয়ারপুর, ঘাগটিয়া, জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর, লালপুর, আহসানপুর, গজারিয়া, শুকদেবপুর এবং ধর্মপাশা উপজেলার শানবাড়ি পয়েন্ট থেকে বালু, পাথর, কয়লাবাহী নৌযান থেকে মোয়াজ্জেম হোসেন রতনের লোকজন দৈনিক ৫০ হাজার টাকা চাঁদাবাজি করেন। যার অর্ধেকই পান এমপি রতন। পাশাপাশি সুনামগঞ্জের বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন ও শ্রমিক নেতা সেলিম আহমেদ, ফয়সাল ও বাবুল আলীর মাধ্যমে চাঁদা তোলেন রতন। সুনামগঞ্জের শ্রমিক লীগ নেতা সেলিম আহমদ, নিজাম উদ্দিন চেয়ারম্যান, এমপি রতনের ভাই মোবারক হোসেন যতন ও ধর্মপাশা উপজেলার আজহারুল ইসলাম পিকে দিদার এবং রতনের প্রথম ও দ্বিতীয় স্ত্রীর অ্যাকাউন্টে চাঁদার টাকা লেনদেন হয়। এমপি রতনের নামে কেনা ২ একর ২০ শতাংশ জমি।

এমপি রতনের নেতৃত্বে চাঁদাবাজির চক্রঃ তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপ নামের প্রতিষ্ঠানটির ব্যানারে শত শত কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ অনেক দিনের। চাঁদাবাজির টাকা থেকে অর্জিত অর্থে এমপি রতনসহ তার চক্রের প্রায় সবাই সম্পদের পাহাড় গড়েছেন। চক্রের অন্যতম দুই সদস্য হলেন তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার ও সচিব রাজেশ তালুকদার। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুদক ও জেলা প্রশাসকের কার্যালয়ে সমিতির শত শত কোটি টাকা আত্মসাতের বিষয়ে লিখিত অভিযোগ দেন কয়লা আমদানিকারক, ব্যবসায়ী, শ্রমিক ও এলাকাবাসীর পক্ষে সেলিম ইকবাল নামের এক ব্যক্তি।

corruption

এদিকে এমপি রতন অবৈধ অর্থ দিয়ে বড় ভাই মোবারক হোসেন মাসুদকে পাইকুরাটি বাজারে জায়গা কিনে একটি বাড়ি ও একটি সমিল করে দিয়েছেন। ছোট ভাই মোজাম্মেল হোসেন রুকনকে নওধারা গ্রামে একটি বাড়ি ও নেত্রকোনা শহরের বিজিবি ক্যাম্পের সঙ্গে চারতলা একটি বাড়ি করে দিয়েছেন। আরেক ছোট ভাই মোবারক হোসেন যতনকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাসপাতাল রোডে জায়গা কিনে বাড়ি করে দিয়েছেন। পাশাপাশি ছোট বোন মিনা আক্তার ও শাকুরা আক্তারকে সুনামগঞ্জে বাড়ি করে দিয়েছেন। তার আরেক ছোট বোন আংরুজা আক্তারকে নেত্রকোনায় জায়গা কিনে বাড়ি করে দিয়েছেন।

এমপি রতনের দুদকে অভিযোগ দেয়া আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান সোহেল বলেন, এর আগেও একবার দুদকে এসব বিষয়ে অভিযোগ করেছিলাম আমি। এবার সুনির্দিষ্ট তথ্য নিয়ে অভিযোগ করলাম। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। যখন শুনলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুদ্ধি অভিযানের মাধ্যমে দুর্নীতিবাজদের বিচার করবেন তখন আমি আমার জেলার এমপির বিরুদ্ধে এ অভিযোগ করেছি। আমি চাই তার বিচার হোক। তিনি আরও বলেন, এমপি রতনের বিরুদ্ধে অভিযোগ করায় তাহিরপুর থানা পুলিশের ওসি আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এরপরও আমি থেমে যাইনি। দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, তাহলে সেই মৃত্যু হবে আমার জন্য আনন্দের। এসব বিষয়ে জানতে চাইলে এমপি মোয়াজ্জেম হোসেন রতন বলেন, আমার বিরুদ্ধে দুদকে যে অভিযোগ দেয়া হয়েছে তা দুদক গ্রহণ করেছে কি-না তা দেখতে হবে। তবে এসব বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 2 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 23 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 24 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক