হোম
আন্তর্জাতিক

সুইডেনে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই পদত্যাগ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২১ ১১:৪৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

সুইডেনে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই পদত্যাগ। দায়িত্ব নেয়ার ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে পদত্যাগ করেছেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত ম্যাগডালেনা অ্যান্ডারসন। পার্লামেন্টে জোটের বাজেট বিল প্রত্যাখ্যান করায় জোট থেকে গ্রিন পার্টি বের হয়ে গেলে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে এ সিদ্ধান্ত নেন অ্যান্ডারসন। তবে সোশ্যাল ডেমোক্র্যাটদের এই নেতা পার্লামেন্টের স্পিকারকে বলেছেন, একক-দলীয় সরকারের প্রধান হিসাবে তিনি আবারো প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার আশা করছেন। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমান অবস্থায় আমি স্পিকারকে প্রধানমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে বলেছি। তবে আমি সোশ্যাল ডেমোক্র্যাট দলের একক সরকারে প্রধানমন্ত্রী হতে প্রস্তুত আছি।

জানা গেছে, পুনর্নিযুক্ত হওয়ার বেশ ভালো সম্ভাবনা রয়েছে অ্যান্ডারসনের। কারণ সমর্থন তুলে নেওয়া গ্রিন পার্টি বলেছে, পার্লামেন্টে যে কোনো নতুন নিশ্চিতকরণ ভোটে অ্যান্ডারসনকে সমর্থন করবে। তবে সেন্টার পার্টি সমর্থন প্রদান থেকে বিরত থাকার কথা জানিয়েছে। সুইডেনে বিরোধিতা না করে এ ধরনের বিরত থাকা আসলে প্রার্থিতাকে সমর্থন করার সমান বলেই বিবেচিত হয়। অনদিকে বামদলও বলেছে, তারা অ্যান্ডারসনকে সমর্থন করবে।

যদিও দলগুলো একটি বাজেটে একমত হতে পারেনি তবুও তারা চাইবে সেখানকার একটি জনপ্রিয়, অভিবাসনবিরোধী দল সরকার পরিচালনা করুক। সেন্টার পার্টির নেতা অ্যানি লুফ টুইটারে বলেছেন, সেন্টার পার্টি তার (অ্যান্ডারসন) প্রধানমন্ত্রী হওয়ার দরজা খুলে দেবে। আমরা আবারো নিশ্চিত করব যে, সুইডেনে এমন একটি সরকার থাকতে পারে, যা ডেমোক্র্যাটদের উপর নির্ভরশীল নয়। দেশের বিরোধীদল মডারেট অ্যান্ড ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট পার্টি সুইডেন ডেমোক্র্যাটদের দ্বারা সমর্থিত। তবে তারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম নয়।

এর আগে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা অ্যান্ডারসন স্টেফান লোফভেনের কাছ থেকে বাম ও সেন্টার দল সমর্থিত জোটের প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। এর মধ্য দিয়ে দেশটিতে প্রথমবারের মতো কোনো নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে লিঙ্গ সমতার দেশ হওয়া সত্ত্বেও সুইডেনে কখনোই কোনো নারী প্রধানমন্ত্রী হয়নি।

৫৪ বছর বয়সী ম্যাগডালেনা অ্যান্ডারসন চলতি মাসের শুরুতে সোশ্যাল ডেমোক্র্যাটদের নেতা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। বুধবারের ভোটে তাকে সমর্থনের বিনিময়ে পেনশন বাড়ানোর জন্য বাম দলের সাথে একটি চুক্তিতে পৌঁছেছিলেন তিনি। এর আগে তিনি সোশ্যাল ডেমোক্র্যাটদের জোট অংশীদার গ্রিন ও সেন্টার পার্টির সমর্থন পেয়েছিলেন।

কিন্তু সেন্টার পার্টি নতুন সরকারের অর্থ বিলকে সমর্থন করতে অস্বীকার করলে সে জোট ভেঙে যায়। সে অবস্থায় অ্যান্ডারসনের সামনে পদত্যাগের আর কোনো বিকল্প ছিল না। পার্লামেন্টের স্পিকার এখন একটি নতুন সরকার খোঁজার প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেবেন। তবে পরের সরকার গঠনেও সম্ভবত তিনি অ্যান্ডারসনকেই এগিয়ে রাখবেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সাইকো সম্রাট হৃদরোগে মৃত্যু।
ঢাকা 10 hours আগে

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ।
জাতীয় 12 hours আগে

ঈদের ছুটিতে পঞ্চগড় ইকোপার্কে দর্শনার্থীদের ভিড়।
বিনোদন 19 hours আগে

নওগাঁর পত্নীতলায় নজিপুর হাটে আলুর দাম কম,খাজনা নিয়ে কৃষকদের ক্ষোভ।
অর্থনীতি 1 day আগে

আদমদীঘিতে মামলা তুলে না নেয়ায় বাদীর ছোট বোনকে কুপিয়ে হত্যা
অপরাধ 2 days আগে

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাহিরপুর সীমান্তে ৩বাংলাদেশি বিজিবির হাতে আটক।
অপরাধ 3 days আগে

নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।
দুর্ঘটনা 5 days আগে

দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ্ ময়দান পরিদর্শন করেন পুলিশ সুপার।
আইন-বিচার 5 days আগে

লাইনচ্যুত ৯ বগি উদ্ধারে দুই রিলিফ ট্রেন, রেল যোগা যোগ
দুর্ঘটনা 5 days আগে

নাগরিক ভাবনা: সোনার বাংলাদেশ কি শুধুই আবেগ,নাকি আমাদের অধিকার?
ঢাকা 6 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক