admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০১৯ ৯:৩৪ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর টিপরাখালা সীমান্তে প্রেমের টানে ভারতীয় ৫সন্তানের জননী চলে আসল বাংলাদেশে জৈন্তাপুর সীমান্তে বিজিবি-বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত। যেকোন সময় ভারতীয় নারী হস্তান্তর ও আটক বাংলাদেশীসহ গরু ফেরত আনা হবে প্রেমের টানে ভারতীয় ৫সন্তানের জননী বাংলাদেশে চলে আসাকে কেন্দ্র করে ১ বাংলাদেশীসহ প্রায় শতাধিক গরু ধরে নিয়ে যায় ভারতীয় খাসিয়ারা। এঘটনাকে কেন্দ্র করে টিপরাখলা সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বুধবার ১৬ অক্টোবর সকাল ১০টায় টিপরাখলা সীমান্তে ক্যাম্প পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে ভারতীয় নারী ফেরত এবং ধরে নিয়ে যাওয়া বাংলাদেশী ব্যক্তি ও গরু ফেরত দেওয়া জন্য উভয়দেশ সম্মত হয়। পতাকা বৈঠকের পরপর সীমান্ত পরিস্থিতি শান্ত হয়। এদিকে এলাকাবাসী সূত্রে যানা যায়, ১২ অক্টোবর, শনিবার ভারতের এসপিটিলা এলাকার হেওয়াই বস্তির চংকর খাসিয়ার স্ত্রী ৫ সন্তানের জননী কারেংশু সিলেটের জৈন্তাপুর উপজেলার টিপরাখলা গ্রামের মৃত হারিছ উদ্দিন উরফে আনাই মিয়ার ছেলে ১ সন্তানের জনক ফিরোজ মিয়ার হাত ধরে চলে আসে। এঘাটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর অনুমান ২টায় টিপরাখলা এলাকা হতে ভারতীয় খাসিয়ারা টিপরাখলা গ্রামের তজম্মুল আলীর ছেলে আব্দুন নুর(৪২) সহ শতাধিক গরু ধরে নিয়ে যায়। এঘটনাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়। ক্যাম্প পর্যায়ে বৈঠকের পর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।