admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২০ ১০:১০ পূর্বাহ্ণ
সিলেটের ছাত্রাবাসে ধর্ষণের আর এক আসামি মাহফুজুর গ্রেপ্তার। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তাঁর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ছয় নম্বর আসামি মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে (২৮ সেপ্টম্বের) সিলেটের হরিপুর থেকে মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করে কানাইঘাট থানা পুলিশ।
এ ঘটনায় এ পর্যন্ত এজহারভুক্ত পাঁচজনসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ফেঞ্জুগঞ্জ উপজেলার কচুয়া নয়াটিলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রাজন ও আইনুল নামের দুই আসামিকে।
তারও আগে ওই মামলার আসামি মাহবুবুর রহমান রনিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল। অন্যদিকে নবীগঞ্জ উপজেলা থেকে রবিউলকে গ্রেপ্তার করে হবিগঞ্জ জেলা পুলিশ। এছাড়া রবিবার সকালে সিলেট বিভাগের পৃথক দুই স্থান থেকে মামলার প্রধান আসামি সাইফুর রহমান