admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ জুন, ২০২০ ১০:৪৩ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জুন আরো ৭৬৫ জন চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩৪ হাজার ২২৪ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে, সিঙ্গাপুরে নতুন ২১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৮৩৩ জন।
শনিবার আক্রান্তদের মধ্যে কোন সিঙ্গাপুরিয়ান বা পার্মানেন্ট রেসিডেন্স নেই। ২ জন ওয়ার্ক পাশ হোল্ডার (যারা ডরমিটরির বাহিরে বাস করেন। বাকি ২১৬ জন ওয়ার্ক পাশ হোল্ডার যারা ডরমিটরিতে বাস করেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে এই পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। আরো ১০ জনের মৃত্যু হয়েছে যাদের করোনাভাইরাস পজিটিভ ছিলো কিন্তু তাদের মৃত্যু করোনাভাইরাসের কারনে নয় অন্য কোন কারনে হয়েছিলো৷
১৮৫ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ এরমধ্যে ১ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ ৭৩৯৮ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে৷