admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২০ ৭:১৪ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ১৫ আগষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয় (এম ও এইচ) এর দেওয়া সর্বশেষ তথ্যমতে,সিঙ্গাপুরে আজকে নতুন ৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৫৫৬৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।
আজকে আক্রান্তদের মধ্যে ২ জন সিঙ্গাপুরিয়ান বা পার্মানেন্ট রেসিডেন্স একজন ওয়ার্ক পাশ হোল্ডার যিনি ডরমিটরির বাহিরে বাস করেন । ১৬ জন বিদেশ ফেরত যার মধ্যে ১০ জন জাহাজ থেকে। জাহাজটি ৮ই আগষ্ট সিঙ্গাপুরে এসে পৌঁছায়৷তারা এতদিন জাহাজেই অবস্থান করছিলো৷ বাকি ৬ জন যারা স্টে হোম নোটিশে ছিলেন। বাকি সবাই ওয়ার্ক পাশ হোল্ডার যারা ডরমিটরিতে বাস করেন। তবে তাদের বেশীরভাগ কোয়ারেন্টাইন অর্ডারে ছিলেন৷
করোনাভাইরাস আক্রান্ত হয়ে ১৪ আগষ্ট ৩১৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।এই পর্যন্ত মোট ৫১ হাজার ৪৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৷ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৭ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া আরো ১৪ জনের মৃত্যু হয়েছে যারা করোনাভাইরাসে পজিটিভ ছিলো৷ কিন্তু তাদের মৃত্যু করোনাভাইরাসে নয় অন্য কোন কারণে হয়েছিলো।
৭৯ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ৪ হাজার ৪২৫ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে৷