admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ মে, ২০২০ ৭:৪৫ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ১১ মে (দুপুর ১২ টা পর্যন্ত) স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে, সিঙ্গাপুরে আজকে নতুন ৪৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৮২২জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বলেছে যে, কোভিড-১৯ ল্যাবরেটরিতে কম পরীক্ষা করায় আজ কম সংখ্যক করোনায় পজিটিভ হচ্ছে। কারন একটি ল্যাবে পরীক্ষা কীটের ক্রুটি থাকায় ল্যাবটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে৷ আজকে আক্রান্তদের বেশীরভাগই অভিবাসীদের থাকার জায়গা ডরমিটরির সাথে লিংক রয়েছে। ১০ মে এর তথ্য অনুসারে ডরমিটরিতে বসবাসকারী ৩২ হাজার ৩ হাজার অভিবাসী কর্মীদের মধ্যে ২০৯৬১ জনই করোনাভাইরাসে পজিটিভ। তারমানে শতকরা প্রায় ৬.৫ ভাগই করোনায় পজিটিভ।
আজকে আক্রান্তদের ২ জন সিঙ্গাপুরিয়ান ও পার্মানেন্ট রেসিডেন্স (PR) বাকি সবাই ওয়ার্ক পাশ হোল্ডার। সিঙ্গাপুরে ২৩ জানুয়ারি প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছিল। এরপর প্রথম ১০ হাজার আক্রান্ত হয়েছিল ১৩ সপ্তাহে আর পরের ১০ হাজার আক্রান্ত হয়েছেন মাত্র ২ সপ্তাহে৷ সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ মে পর্যন্ত ২৭১৫ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এবং করোনাভাইরাসে আক্রান্ত এই পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।