admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ মে, ২০২০ ৪:৪২ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ সিঙ্গাপুরে কোয়ারেন্টাইন না মানায় মার্কিন পাইলটের কারাদণ্ড দিয়েছে কর্তৃপক্ষ। বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে না থাকায় সিঙ্গাপুরে এক মার্কিন পাইলটের কারাদণ্ড হয়েছে। সিঙ্গাপুর কর্তৃপক্ষ তাকে চার সপ্তাহের কারাদণ্ড দিয়েছে বলে জানা গেছে।
এপ্রিল মাসের শুরুর দিকে ফেডএক্স-এর ওই পাইলট অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুরে যান। এরপর তাকে বিমানবন্দরের একটি হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। কিন্তু সে নির্দেশ যথাযথ ভাবে মানেননি তিনি। কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তিনি ট্রেনে করে শহরের কয়েকটি দোকানে কেনাকাটা করতে যান। এ জন্যই তাকে শাস্তি দেওয়া হয়।
এদিকে, আজ বুধবার সিঙ্গাপুরে নতুন করে ৬৭৫ জন কোভিড-১৯ হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে নগররাষ্ট্রটিতে ২৫ হাজার লোক করোনায় আক্রান্ত হলেন।
সিঙ্গাপুর কর্তৃপক্ষ বলছে, করোনায় আক্রান্তদের অধিকাংশই অভিবাসী শ্রমিক। এর মধ্যে বড় একটা অংশ বাংলাদেশি রয়েছে।
দেশটির সরকারি তথ্যমতে, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে।