admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২০ ১১:৫০ পূর্বাহ্ণ
মুক্ত কলম সিঙ্গাপুর বক্স অফিসঃ সিঙ্গাপুরে ২ হাজার ৯৬২ জন বাংলাদেশি কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। প্রবাসী বাংলাদেশ হাইকমিশন থেকে এ তথ্য পাওয়া গেছে।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত রোববার পর্যন্ত দেশটিতে ২ হাজার ৯৬২ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অবশ্য গতকাল এক দিনেই দেশটিতে নতুন করে আরও ১ হাজার ৪২৬ জন আক্রান্ত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এঁদের মধ্যে ১৬ জন সিঙ্গাপুরের নাগরিক, বাকিরা বিভিন্ন দেশের।
আশঙ্কা করা হচ্ছে, আক্রান্তদের মধ্যে বাংলাদেশের নাগরিকদের সংখ্যা বেশি। গত ২৩ তারিখ কভিড-১৯ সংক্রমণের আক্রান্ত ১ হাজার ৩৭ জন। স্থানীয় ছিলো ২১ জন ।