admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ জুন, ২০২০ ৭:০৮ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ সিঙ্গাপুরে আজ ১২জুন স্বাস্থ্য মন্ত্রনালয় (এমওএইচ) প্রাথমিক ভাবে সিঙ্গাপুরে কভিডি-১৯ সংক্রমণের মোট ৪৬৩ জন সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে, যার বেশিরভাগ বিদেশি শ্রমিকের আবাসনে বসবাসকারী ওয়ার্ক পারমিট হোল্ডার । এখনও পর্যন্ত তদন্তের ভিত্তিতে জানাজায় স্থানীয় বাসিন্দা ১৮ জন আক্রান্তের কথা জানা গেছে যার মধ্যে ৮ জন সিঙ্গাপুর স্থায়ী বাসিন্দা এবং বাকি ১০ জন ওয়ার্ক পাস হোল্ডার।
জানাযায় এর মধ্যে ৫ জন পূর্বের আক্রান্ত ব্যাক্তির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এবং ইতিমধ্যে তাদের পৃথক করে রাখা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রনালয় (এমওএইচ) বলেন আমাদের প্রাথমিক তদন্ত থেকে, আরও ৫ জন আক্রান্ত ব্যক্তি আমাদের সক্রিয় নজরদারি এবং প্রয়োজনীয় পরিষেবাগুলিতে কর্মীদের এবং ছাত্রাবাসে কর্মরত ব্যক্তিদের স্ক্রিনিং থেকে নেওয়া হয়েছে। অন্যান্য ৮ জন
আক্রান্ত কারণ জানার জন্য তদন্ত চলছে।
স্বাস্থ্য মন্ত্রনালয় বলছেন আমরা এখনও আক্রান্তের বিবরণ নিয়ে কাজ করছি, এবং আরও আপডেট আজ রাতে প্রকাশ করা হবে বলে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রনালয় (এমওএইচ) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবেন।