admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ মে, ২০২০ ১০:৩৪ পূর্বাহ্ণ
সারা বিশ্বে করোনায়ভাইরাসে মৃত্যু ছাড়ালো ৩ লাখ ১৬ হাজার। প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীতে পৃথিবী যেন আজ মৃত্যুপুরী। প্রতিদিনই এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। ১৮ মে, সোমবার সকাল পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ছাড়িয়ে গেছে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৮ লাখ ১ হাজার। ওয়ার্ল্ডোমিটারর তথ্য মতে, সোমবার সকাল পর্যন্ত করোনায় ৩ লাখ ১৬ হাজার ৬৭১ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮ লাখ ১ হাজার ৮৭৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ লাখ ৫৮ হাজার ১৭০ জন।
করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে শীর্ষ অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৯৭৮ জন। আর আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ২৭ হাজার ৬৬৪ জন।
এদিকে মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পড়েই যুক্তরাজ্যের অবস্থান। দেশটিতে এ পর্যন্ত ৩৪ হাজার ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার ৬৯৫ জনে। আর ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৯০৮ জনে। আর সংক্রমিত হয়েছেন ২ লাখ ২৫ হাজার ৪৩৫ জন।
ইউরোপের আরেক দেশ স্পেনে মৃতের সংখ্যা ২৭ হাজার ৬৫০ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৭ হাজার ৭১৯ জন। এছাড়াও ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা ২৮ হাজার ১০৮ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৭৯ হাজার ৫৬৯ জন।
ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৮০ জনে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১১৮ জনে।
রাশিয়াতে করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৮১ হাজার ৭৫২ জন। আর এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে দুই হাজার ৬৩১ জনের। জার্মানিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৬৫১ জন। আর মৃতের সংখ্যা আট হাজার ৪৯ জনে দাঁড়িয়েছে।
তুরস্কে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৩৫ জন। আর প্রাণহারিয়েছেন চার হাজার ১৪০ জন। ইরানে আক্রান্ত হয়েছে ১ লাখ ২০ হাজার ১৯৮ জন। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৯৮৮ জন।
এদিকে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ৬৯৮ জনে দাঁড়িয়েছে। দেশটিতে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ২৫ জন।
বাংলাদেশে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২২ হাজার ২৬৮ জনে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা ৩২৮ জনে দাঁড়িয়েছে।