হোম
অপরাধ

সারাদেশে আওয়ামীলিগের নেতাকর্মী চাল চোরদের দৌরাত্ম্য

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২০ ১০:৫৪ পূর্বাহ্ণ

rice-Chef-bd-mknewsbd

ফাইল ছবি

সারা দেশে আওয়ামীলিগের নেতাকর্মী চাল চোরদের দৌরাত্ম্য থামছেই না চাল চোরদের দৌরাত্ম্য মঙ্গলবার গভীর রাতে বরিশালের বাউফলে বগা মসজিদসংলগ্ন এলাকায় একটি গোডাউনে সরকারি চাল তোলার সময় অভিযান চালিয়ে ৪২ মেট্রিক টন চাল জব্দ করে পুলিশ।

ফেসবুকে অনেক গুলো কমেন্টস থেকে দুই / একজনের মন্তব্য হুবহু তুলে ধরা হলোঃ Nurunnahar Sheikh Sila Moniঃ এতদিন ছিল চাউল চুরির গরম গরম খবর! এখন দেখছি তেল চুরির খবর -!! এই লজ্জা বাঙ্গালী রাখবে কোথায় –??? কদিনপর বের হবে ডাল চুরির খবর-!সরকার যায় হোক গরিব জনগণকে দিতে যাচ্ছে ! তবে দূর্নীতিবাজরা এমন করলে দেশ চলবে কিভাবে-? সরকার কি করবে-? অবশ্য আমাদের সরকার প্রধানের কথায় চোরেরা ভয় না পেয়ে বরং আরো আস্কারা পায়। যখন গণ আলোচকরা দোষ ত্রুটি ধরে দুর্নীতিকারীদের। তখন সরকার প্রধাণ বলেন — তারা সমালোচক।অথছ একটা গণতান্ত্রিক দেশের রোল নিয়মিই হলো জনগণের হয়ে গনমাধ্যেমগুলি সরকারি দলের দোষত্রুটি সমালোচনা করবে। আর এটা দেখে সরকার সঠিক পন্থা অবলম্বন করবে।আর অন্যায়ের প্রতিবাদ করা ফরজে আইন-! এবং গনতান্ত্রিক রাষ্ট্রের রোল রীতি নিয়ম–!

Image may contain: 2 people, people standingদেশে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সংত্রমণ ঠেকাতে দেশজুড়ে কার্যত লকডাউন চলছে। এই অবস্থায় কর্মহীন হয়ে অসহায় হয়ে পড়েছেন নিম্নআয়ের মানুষ। তাদের জন্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ত্রাণ সহায়তা ও ১০ টাকা কেজিতে চাল কেনার সুযোগ দেয়া হয়েছে। আর এমন চরম সংকটেও এক শ্রেণির অসাধু জনপ্রতিনিধি ও ব্যবসায়ী সহায়তার চাল নিয়ে নানা অনিয়ম করছেন। কেউ চুরি করে লুকিয়ে রাখছেন, কেউ পরিমাপে কম দিচ্ছেন, কেউ অন্যত্র বিক্রি করতে গিয়ে ধরা খাচ্ছেন। একাধিকবার প্রধানমন্ত্রী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দিলেও থামছে না এই অপকর্ম।

মঙ্গলবার এবং বুধবারও দেশের বিভিন্ন স্থানে এমন চুরি ও অনিয়মের খবর পাওয়া গেছে। গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন।
নেতার জামিনের জন্য আদালতে এমপি : পাবনা প্রতিনিধি জানান, পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কোরবান আলী সরদারকে ২২৯ বস্তা সরকারি ত্রাণের চাল চুরির অভিযোগের্ যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের সদস্যরা সোমবার রাতে আটক করেছে।

শাওন আমিনঃ চাঁদপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার বাসা থেকে ২ টন ত্রাণের চাল উদ্ধার! সামাজিক মাধ্যমে নিন্দার জোয়ার বইছে। চাঁদপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার শহরের বাসা থেকে ২টন (৩০ কেজি ওজনের ৬৭ বস্তা) ত্রাণের (জিআর) জন্য বরাদ্দের চাল উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমার তত্ত্বাবধানে পিকআপভ্যান দিয়ে চালগুলো উদ্ধার করে উপজেলার গোডাউনে নিয়ে রাখা হয়।

Image may contain: 2 people, people standing এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল ) দুপুরে চালগুলো চাঁদপুর সিএসডি গোডাউন থেকে মহিলা ভাইস চেয়ারম্যান শহরের ট্রাকরোড এলাকার পালপাড়াস্থ তার নিজ বাসায় এনে রাখেন। সরকারি ত্রাণের চাল মহিলা ভাইস চেয়ারম্যান নিজ বাসায় এনে রাখার বিষয়টি বিভিন্ন সূত্রে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি গোয়েন্দা সংস্থা জানতে পারে। এরপর ওই চালগুলো তার বাসা থেকে নিয়ে আসার জন্য নির্দেশ দেয়া হয়। খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা এসে চালগুলো ট্রাকে উঠিয়ে উপজেলায় নেয়ার প্রস্তুতি অবস্থায় পান।
খবরে পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক সানজিদ ঘটনাস্থলে আসেন এবং ওই বাসায় ত্রাণের চালের মওজুদের বিষয়ে খোঁজ খবর নেন।
চাঁদপুর সদর উপজেলার একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, সরকারি ত্রাণ কিংবা কোন বরাদ্দের চালই নিজ বাড়িতে নিয়ে রাখার নিয়ম নেই। আমাদের যত বরাদ্দ আসে আমরা এগুলো গোডাউন থেকে সরাসরি পরিষদের গোডাউনে নিয়ে রাখি। অনেক সময় সরাসরি বিতরণকৃত এলাকায় নিয়ে তালিকাভুক্ত লোকাদের হাতে তুলে দেই। মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা ঘটনাস্থলে আসা সাংবাদিকদেরকে বলেন, জিআর বরাদ্দের চাল ইউনিয়নের গরীবদের মাঝে বিতরণের কথা। ইউনিয়ন পরিষদ এলাকায় যেহেতু চেয়ারম্যানরা বিতরণ করেন, আমি চিন্তা করেছি ইউনিয়নে না দিয়ে আমার বাসার আশপাশে শহরের লোকদের মাঝে দিব। সেই সুবিধার্থে বাসায় এনে রেখেছি।ত্রাণের চাল নিজ বাড়িতে রেখে বিক্রি, কারাগারে নারী ইউপি সদস্য

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছি তার তত্ত্বাবধানে চালগুলো ওই বাসা থেকে উদ্ধার করে উপজেলার গোডাউনে রাখার জন্য। তিনি গোডাউনে আনার ব্যবস্থা করেছেন। যদি গরীবদের দিতে হয় উপজেলা থেকেই দিতে হবে। তিনি কোন উদ্দেশ্যে বাসায় নিয়ে ত্রাণের চাল রেখেছে এই বিষয়ে এখন বলতে পারছি না।

মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বেড়ার আমিনপুর থানায় যাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে জেলহাজতে পাঠিয়েছে। এদিকে চাল চোর আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের জামিন নেয়ার জন্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আদালত প্রাঙ্গণে এসে বিতর্কিত অবস্থানে চলে এসেছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির। মঙ্গলবার জেলা আওয়ামী লীগের চলতি দায়িত্বপ্রাপ্ত সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল ও পাবনা সদর আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ সব পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় চেয়ারম্যান কোরবান আলী সরদারকে।

অপরদিকে কোরবান আলী সরদারের পক্ষে নানামুখী প্রক্রিয়া চালাতে গিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপির ভাই, বেড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল বাতেন। মঙ্গলবার বিকালে দলীয়প্রধান শেখ হাসিনার নির্দেশে বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ সব কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে তাকে। পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক এ তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমে। মঙ্গলবার কোরবান আলী সরদারের পক্ষে জামিনের জন্য নিজ নেতাকর্মীদের নিয়ে পাবনা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, ঢালারচর একটি সন্ত্রাস ও চরমপন্থি অধু্যষিত এলাকা। নিরাপত্তার স্বার্থে চেয়ারম্যান কোরবান আলী সরদার চালের বস্তা ইউনিয়ন পরিষদে না রেখে নিজ গুদামে মজুদ করেছিলেন। তার আত্মসাতের কোনো উদ্দেশ্য ছিল না। কোনো একটি মহল তাকে ফাঁসানোর চেষ্টা করছে।

বাউফলে ৪২ মেট্রিক টন সরকারি চালসহ আটক দুই:বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর বাউফলে ৪২ মেট্রিক টন সরকারি চালসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে বগা মসজিদ-সংলগ্ন এলাকায় একটি গোডাউনে সরকারি চাল তোলার সময় গোপন অভিযান চালিয়ে ওই চাল জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন শাহজাহান হাওলাদার (৩২) ও জয়নাল চৌকিদার (৬০)। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে বগা বন্দরের বিশিষ্ট চাল ব্যবসায়ী শাহজাহান হাওলাদারের গোডাউনে ট্রলার থেকে শ্রমিকরা চাল নেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই চাল জব্দ করে পুলিশ। এ সময় চাল ব্যবসায়ী শাহজাহান হাওলাদার ও ট্রলার মালিক জয়নাল চৌকিদারকে আটক করা হয়। ওইসব চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের সিল রয়েছে। জব্দকৃত চালের প্রতিটি বস্তায় ৩০ কেজি করে সরকারি চাল রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

চাঁদপুরে ভাইস চেয়ারম্যানের বাসা থেকে ২ টন চাল উদ্ধারঃ  চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার শহরের বাসা থেকে দুই টন (৩০ কেজি ওজনের ৬৭ বস্তা) ত্রাণের (জিআর) বরাদ্দের চাল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমার তত্ত্বাবধানে পিকআপ ভ্যান দিয়ে চালগুলো উদ্ধার করে সদর উপজেলার গোডাউনে নিয়ে রাখা হয়। এর আগে মঙ্গলবার চালগুলো চাঁদপুর সিএসডি গোডাউন থেকে মহিলা ভাইস চেয়ারম্যান শহরের ট্রাকরোড এলাকার পালপাড়াস্থ তার নিজ বাসায় এনে রাখেন। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক সানজিদ ঘটনাস্থলে আসেন এবং ওই বাসায় ত্রাণের চালের মজুদের বিষয়ে খোঁজ-খবর নেন। মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা ঘটনাস্থলে আসা সাংবাদিকদের বলেন, জিআর বরাদ্দের চাল ইউনিয়নের গরিবদের মাঝে বিতরণের কথা। ইউনিয়ন পরিষদ এলাকায় যেহেতু চেয়ারম্যানরা বিতরণ করেন, আমি চিন্তা করেছি ইউনিয়নে না দিয়ে আমার বাসার আশপাশে শহরের লোকদের মাঝে দেব। সেই সুবিধার্থে বাসায় এনে রেখেছি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা বলেন, মহিলা ভাইস চেয়ারম্যানকে গরিব ও অসহায় লোকজনের মাঝে বিতরণের জন্য দুই টন চাল বরাদ্দ দেয়া হয়। চালগুলো পরিষদ থেকেই বিতরণ করা হবে। কিছু চাল ভাইস চেয়ারম্যান দূর-দূরান্ত থেকে আসা লোকজনের কথা চিন্তা করে তার নিজ বাসায় নিয়ে রাখেন। বুধবার তার বাসা থেকে চালগুলো নিয়ে উপজেলা পরিষদে এনে রাখা হয়। পূর্বধলায় ত্রাণের ১ টন চাল উদ্ধার: পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গত বুধবার ত্রাণের প্রায় এক টন (২৭ বস্তা) চাল উদ্ধার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছেঃ গত বুধবার সকালে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কালিখা থেকে দুই ব্যক্তি দুটি মোটরসাইকেলে করে চার বস্তা চাল নিয়ে পূর্বধলার দিকে আসছিল। এ সময় উপজেলার হোগলা চৌরাস্তা নামক স্থানে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা ওই দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা একটি মোটরসাইকেল রেখে অন্যটি নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ গিয়ে ওই চার বস্তা চাল জব্দ করে। পরে স্থানীয় সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার জটিয়াবর গ্রামের আতিক সরকারের চালকল থেকে ১৫ বস্তা এবং জামকোনা গ্রামের আবুল কাশেমের বাড়ি থেকে আট বস্তা চাল উদ্ধার করা হয়। তবে চালকল মালিক আতিক সরকারের দাবি, মিল থেকে জব্দ করা ১৫ বস্তা চাল তার নিজেরই। একটি চক্র ষড়যন্ত্র করে তাকে বিপদে ফেলার চেষ্টা করছে।

নওগাঁয় আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ১৭২ বস্তা চাল উদ্ধারঃ নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁ সদর উপজেলায় একজন ডিলারের বাড়ি ও স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে খাদ্যবান্ধব র্কমসূচির ১৭২ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলা নির্বাহী র্কমর্কতা (ইউএনও) আবদুলস্নাহ-আল মামুন এই অভিযান পরিচালনা করেন। উপজেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, উপজেলার বর্ষাইল ইউনিয়নের খোলাবাজারে পণ্য বিক্রি কর্মসূচির (ওএমএস) ডিলার আবু সাঈদ। তিনি বর্ষাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুজ্জোহার ভাতিজা। আবু সাঈদ তার নিজ বাড়িতে এবং তার শ্যালক আবদুর রউফের বাড়িতে ওএমএসের চাল মজুদ করে রেখেছেন- এমন গোপন তথ্যের ভিত্তিতে সদর থানা পুলিশের সহযোগিতায় গতকাল রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঝাড়গ্রামে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুলস্নাহ-আল মামুন। পরে সাঈদের বাড়িতে তলস্নাশি চালিয়ে ১০ টাকা কেজি দরে বিক্রির ওএমএসের ৫২ বস্তা চাল উদ্ধার করা হয়।

এ ছাড়া উপজেলার মলিস্নকপুর গ্রামে তার শ্যালক ও বর্ষাইল ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রউফের বাড়িতে অভিযান চালিয়ে ওএমএসের আরও ১২০ বস্তা চাল উদ্ধার করা হয়। ডিলার আবু সাঈদ ও তার শ্যালক আবদুর রউফ পলাতক থাকায় তাদের আটক করতে পারেননি থানা পুলিশ।

বরগুনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগঃ বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কবিরের বিরুদ্ধে জেলেদের ভিজিএফ ৩১ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ৩০ জন জেলে বরগুনা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেয়ার পর জেলা প্রশাসক তার কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ১০ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন। লিখিত অভিযোগে জেলেরা উলেস্নখ করেছেন অভিযোগে জানা যায়, করোনাভাইরাস ও জাটকা ইলিশ না ধরার জন্য নলটোনা ইউনিয়নের এক হাজার ৫৮০ জন জেলের ভিজিএফ দুই মাসের ৪০ কেজি করে ৮০ কেজি চাল বরাদ্দ দিয়েছে সরকার। ২৯ মার্চ ওই চেয়ারম্যান তার কার্যালয়ে বসে কিছুসংখ্যক জেলেকে ৩০ কেজি প্যাকেটের দুই প্যাকেট করে চাল দিয়েছেন। এতে এক হাজার ৫৮০ জন জেলেকে ২০ কেজি করে চাল কম দিলে ৩১ মেট্রিক টন ৬০০ কেজি চাল কম দিয়ে ওই চাল চেয়ারম্যান আত্মসাৎ করেছেন। যার বাজারমূল্য ১১ লাখ ১৬ হাজার টাকা। অধিকাংশ জেলের আবার আদৌ চাল দেয়নি চেয়ারম্যান।

চাল বিতরণে অনিয়মের অভিযোগের বিষয়ে চেয়ারম্যান হুমায়ূন কবির বলেন, আমার এখানে কোনো অনিয়ম হয়নি। আমার শত্রম্নপক্ষ মিথ্যা অভিযোগ করেছে। শুনছি অভিযোগের তদন্ত চলছে। আমি তালিকা অনুসারে জেলেদের মাঝে দুই মাসের ৮০ কেজি করে চাল বিতরণ করেছি। পরক্ষণেই বলেন, আপনার সঙ্গে দেখা করবো আনে। বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিলস্নাহ বুধবার বিকালে যায়যায়দিনকে বলেন, ‘চাল বিতরণের অনিয়মের অভিযোগ আমি পেয়েছি। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছি। তদন্তে সত্যতা পেলে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

মুরাদনগরে ত্রাণের চাল বিতরণে অনিয়মঃ মুরাদনগর (কুমিলল্লা ) প্রতিনিধি জানান, কুমিল্লা, মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নে কাজিয়াতল গ্রামে সাবেক তিন নম্বর ওয়ার্ডে ত্রাণের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে যান মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল। এ সময় এই ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. নূরুজ্জামান সরকারের বিরুদ্ধে ১৩টি কার্ডে চাল বিতরণে অনিয়ম ধরা পড়লে তখন নির্বাহী কর্মকর্তা ওই কার্ডের বিপরীতে-২০১৮-১৯ সালের বিতরণকৃত চালের মাস্টাররোল ও তথ্য গরমিল দেখতে পান। পরে তদন্ত করে দেখা যায়, ওই ১৩ কার্ডে ৩৯০ কেজি চাল বিতরণে অনিয়ম করা হয়েছে। অনিয়মের দায়ে ওই ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা এবং তার ডিলারশিপ বাতিল করা হয়েছে। জানা যায়, দন্ডপ্রাপ্ত ডিলার দারোরা ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সভাপতি। এ ঘটনায় সত্যতা নিশ্চিত করে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস বলেন, সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলার নূরুজ্জামান সরকারকে মোবাইল কোর্ট আইনে ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা এবং তার ডিলানশিপ বাতিল করা হয়েছে।

কাপাসিয়ায় মাপে কম দেয়ায় জরিমানা ও ডিলারশিপ বাতিলঃ কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কাপাসিয়ায় সরকারের বরাদ্দ দেয়া খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১০ টাকা কেজির চাল হতদরিদ্রদের মাঝে বিক্রির সময় মাপে কম দেয়ায় ডিলার মোহাম্মদ জুয়েল হোসেনকে এক লাখ টাকা জরিমানা ও ডিলারশিপ বাতিল করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ইউএনও মোসা. ইসমত আরা জানান, উপজেলার কড়িহাতা ইউনিয়নের ত্রিমোহনী বাজারে মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওএমএস এর ডিলার মোহাম্মদ জুয়েল হোসেন হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল বিক্রির কথা থাকলেও ওজনে কারচুপি করে ২৫ কেজি দিয়ে ৩০ কেজির দাম রাখার দায়ে তাকে এই দন্ড দেয়া হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক