admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২২ ১১:৫৯ পূর্বাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সারাদেশে ডিজেল ও সারের দাম বাড়ায় কৃষকের নাভিরশ্বাস। রোপা আমনের এই ভরা মৌসমে ইউরিয়া সারের দাম কেজিতে ৭ টাকা বাড়ানোর পর ডিজেলের দাম ৩৪ টাকার বৃদ্ধিতে দুশ্চিন্তায় পড়েছেন ঠাকুর গাঁওরের কৃষকরা। এতে উৎপাদন খরচ ও পরিবহন খরচ দুটোই বাড়ে উৎপাদন খরচ দিগুণ হবে বলে কৃষকরা মনে করছেন।

ঠাকুরগাঁও জেলায় কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা গেছে, সারের দাম কেজিতে ৭ টাকা বেড়ে যাওয়ায় প্রতি বিঘায় খরচ বাড়বে ৬০০ টাকা। অন্য দিকে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় সেচ খরচ প্রতি বিঘায় প্রায় ৫০০ থেকে ৬০০ টাকা বাড়বে।
এক একক জমিতে এবার আমন আবাদ করেছে ঠাকুরগাঁও কৃষক হরেশ বর্মণ তিনি জানান এবার উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় যদি আশানুরুপ আমনের দাম না পাই তাহলে মারা যাবো। আগে তার এক একরে জমি চাষ ও সেচে খরচ পড়তো প্রায় ৫০০০ হাজার টাকার মতো। জ্বালানি দাম বেড়ে যাওয়ায় তার খরচ বাড়বে প্রায় সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা। এদিকে অনাবৃষ্টির কারণে এ বছর সেচ দিয়ে ধান আবাদ করতেও বিপাকে পড়েছেন কৃষকরা। এ অবস্থায় ধান উৎপাদনের খরচ উঠানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। ঠাকুর গাঁওর আখানগরের মাহাবুব আলী বলেন, সার ও তেলের দাম বাড়ায় মানুষ এখন চাষাবাদ ছেড়ে দিচ্ছে।কারণ ফলন উৎপাদন ব্যায় বাড়ছে অন্যদিকে কৃষক তার ফলনের ন্যয্য দাম পাচ্ছে না। কৃষক যদি ধান চাষ না করতে পারে তাহলে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। বাইরের থেকে চাল এনে দেশ চালানো সম্ভব না।