হোম
আন্তর্জাতিক

সায়মা ওয়াজেদকে নিয়ে আপত্তি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে জটিলতা তৈরি করবে?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৪ ৬:৫৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম আন্তর্জাতিক নিউজ ডেক্সঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদকে নিয়ে ‘নজিরবিহীন’ এক পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সায়মা ওয়াজেদকে নিয়ে প্রশ্ন তুলেছে এবং তার সাথে কাজ করার ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করেছে। অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে বেশ পরিষ্কার করে বলা হয়েছে, বাংলাদেশ সরকার সায়মা ওয়াজেদ-এর সাথে কাজ করতে চায় না। বরং তাকে পাশ কাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল অফিসের সাথে সরাসরি কাজ করতে আগ্রহী বাংলাদেশ সরকার।

এ বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আনুষ্ঠানিক চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সায়মা ওয়াজেদ-এর মা শেখ হাসিনা গত পাঁচই অগাস্ট তীব্র গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান। এরপর থেকে শেখ হাসিনা, সায়মা ওয়াজেদ এবং তাদের পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা দায়ের করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের বক্তব্য নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত ডব্লিউএইচওর সদরদপ্তরের কমিউনিকেশন বিভাগে তরফ থেকে ইমেইল করা হলেও সেটির কোনো জবাব পাওয়া যায়নি। অন্যদিকে সায়মা ওয়াজেদ-এর বক্তব্য জানার জন্য ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিসের জনসংযোগ কর্মকর্তাকে ইমেইল করা হয়েছে বিবিসি বাংলার তরফ থেকে। সেখান থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সায়মা ওয়াজেদকে এড়িয়ে কাজ করতে পারবে?
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো আঞ্চলিক পরিচালককে নিয়ে অতীতে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে কাঠামো অনুসরণ করে সেখানে আঞ্চলিক পরিচালককে পাশ কাটিয়ে সরাসরি সদরদপ্তরের সাথে কাজ করার সুযোগ আছে কি না? লন্ডনের ইম্পেরিয়াল কলেজ-এর জনস্বাস্থ্য বিভাগের ভিজিটিং অধ্যাপক কেন্ট বিউস বলেন, কোনো দেশ যদি চায় সেক্ষেত্রে তারা আঞ্চলিক অফিসকে পাশ কাটিয়ে সরাসরি ডব্লিউএইচও সদরদপ্তরের সাথে কাজ করতে পারে। বিভিন্ন দেশ সেটা করে থাকে বলে তিনি উল্লেখ করেন। সব দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য। তারা কোনো আঞ্চলিক কমিটির সদস্য নয়। সুতরাং এটা কোনো ইস্যু নয়, বলেন অধ্যাপক কেন্ট বিউস।

তিনি বলেন, এমন অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে এ ধরনের অনুরোধ করা বাংলাদেশের জন্য যুক্তিযুক্ত। তবে অধ্যাপক বিউস মনে করেন, সায়মা ওয়াজেদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো আরো সুনির্দিষ্টভাবে তুলে ধরতে হবে অন্তর্বর্তী সরকারকে। সেক্ষেত্রে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত নিরপরাধ নীতি অবলম্বন করতে হবে বলে তিনি মনে করেন। সায়মা ওয়াজেদকে নিয়ে অতীত বিতর্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদের জন্য বাংলাদেশের তরফ থেকে যখন সায়মা ওয়াজেদকে মনোনীত করা হয় তখন সেটি নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। এই পদের জন্য তিনি কতটা ‘উপযুক্ত’ সে প্রশ্ন উঠেছিল বিভিন্ন জায়গায়। চিকিৎসা বিষয়ক বিশ্বখ্যাত সাময়িকী দ্য ল্যানসেট ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এক সম্পাদকীয়তে সায়মা ওয়াজেদ-এর মনোনয়ন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নির্বাচন হয় প্রতি পাঁচ বছর পর। সদস্য রাষ্ট্রগুলো তাদের প্রার্থী মনোনীত করে এই নির্বাচনের জন্য। প্রতিটি অঞ্চল স্বতন্ত্রভাবে তাদের নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করে। ল্যানসেট-এর সম্পাদকীয়তে বলা হয়েছিল, কয়েকটি অঞ্চলে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতার ঘাটতি রয়েছে। এছাড়া প্রার্থীরা এই পদের জন্য উপযুক্ত কি না সেই প্রশ্নও রয়েছে। এর ফলে নির্বাচন প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ যেমন রয়েছে তেমনি আঞ্চলিক পরিচালকদের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলার অবকাশ রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে বাংলাদেশ যে প্রার্থী মনোনয়ন দিয়েছে সেখানে স্বজনপ্রীতির অভিযোগ তোলা হয়েছে। কারণ প্রার্থী ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদের জন্য সায়মা ওয়াজেদ পুতুলের সাথে আরেকজন প্রার্থী ছিলেন নেপালের সম্ভু আচার্য।

মি. আচার্য ছিলেন বিশ্বসাস্থ্য সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি ৩০ বছর যাবৎ সেখানে কাজ করছেন। এছাড়া জনস্বাস্থ্যের ওপর তার পিএইচডি ডিগ্রি রয়েছে। অন্যদিকে, সায়মা ওয়াজেদ পুতুল মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করতেন। তার বেশিরভাগ কাজ ছিল অটিজম নিয়ে। ব্রিটেনের ফাইনান্সিয়াল টাইমস পত্রিকার ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এক প্রতিবেদনে সায়মা ওয়াজেদ পুতুলের মনোনয়ন নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।

এই পদের জন্য সায়মা ওয়াজেদ কতটা উপযুক্ত সে প্রশ্ন তোলা হয়েছিল ফাইনান্সিয়াল টাইমস-এর প্রতিবেদনে। এই প্রতিবেদনে বলা হয়, সায়মা ওয়াজেদ স্কুল সাইকোলিজস্ট হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত এবং তিনি একটি দাতব্য ও গবেষণা সংস্থা দেখাশোনা করেন। একটি আন্তর্জাতিক সংস্থায় বড় বাজেট নিয়ে কাজ করার অভিজ্ঞতা তার নেই। নির্বাচনের আগে সায়মা ওয়াজেদ পুতুল বেশ কিছু গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফরে তার মা এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়েছিলেন। এসব সফরের মধ্যে ছিল নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন, দিল্লিতে জি-২০ সামিট।

এসব সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের তার দেখা হয়েছিল। তাদের সাথে বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ার প্রচারও করেছিলেন সায়মা ওয়াজেদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদটি বেশ গুরুত্বপূর্ণ। আঞ্চলিক পরিচালক ১১টি দেশের দুইশ কোটি মানুষের জন্য ৫০০ মিলিয়ন ডলারের বাজেট দেখাশোনা করেন। এই ১১টি দেশ হচ্ছে– বাংলাদেশ, ভুটান, নেপাল, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, উত্তর কোরিয়া, পূর্ব তিমোর।

জটিলতা তৈরি হবে?
বাংলাদেশের একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বিভিন্ন সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে পরামর্শক হিসেবে কাজ করেছেন। মি. হোসেন বলেন, কোনো আঞ্চলিক পরিচালককে নিয়ে তার নিজ দেশের ভেতর থেকে আপত্তি ওঠার বিষয়টি একেবারেই নতুন। অতীতে এ ধরনের নজির দেখা যায়নি বলে তিনি উল্লেখ করেন। জনস্বাস্থ্যের বিবেচনায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। জনসংখ্যার দিক থেকে এই ১১টি সদস্য রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক পরিচালককে নিয়ে বাংলাদেশ সরকারের দিক থেকে যে আপত্তি উঠেছে সেটির নিরসন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে করতে হবে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাধারণত রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কোনো হস্তক্ষেপ করে না। মুশতাক হোসেন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস সম্পর্কে তার নিজ দেশ ইথিওপিয়ার দিক থেকে আপত্তি তোলা হয়েছে। ইথিওপিয়ায় সরকার-বিরোধীদের নিয়ন্ত্রিত অঞ্চল টিগ্রের অধিবাসী মি. ঘেব্রেইয়েসাস।

২০২২ সালের জানুয়ারি মাসে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, টিগ্রে অঞ্চলের বিরোধীদের সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ করেছে ইথিওপিয়ার সরকার। বিষয়টি তদন্ত করার আহবান জানানো হয়েছিল ইথিওপিয়ার সরকারের তরফ থেকে। মুশতাক হোসেন বলেন, তারপরেও মি. ঘেব্রেইয়েসাসের দ্বিতীয়বারের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক হিসেবে নির্বাচিত হতে কোনো সমস্যা হয়নি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ২য় বিভাগ ফুটবল লীগ ফ্রিডম ক্রীড়া ও সাহিত্য সংসদ
রংপুর 12 hours আগে

বোচাগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত। 
খেলাধুলা 14 hours আগে

নাগরিক ভাবনা: গর্ভধারিণী মায়ের শেষ বিদায়ের শেষ অশ্রু এবং শেষ
ঢাকা 1 day আগে

সাভার আনন্দপুর মতিনের বাড়িতে চলে পাইকারি ইয়াবা ব্যবসা।
অপরাধ 1 day আগে

আদমদীঘিতে বিএনপি দুই নেতার বিরুদ্ধে স্কুলের অর্থ আত্মসাৎ।
অপরাধ 2 days আগে

বীরগঞ্জে ইকো অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।
রংপুর 3 days আগে

সুনামগঞ্জ চারাগাঁও সীমান্তে ইয়াবাসহ তিনজন আটক, মাদক চক্রের মূল হোতা
অপরাধ 3 days আগে

আহসানগঞ্জ রেল স্টেশনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ।
দুর্ঘটনা 3 days আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীর বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে
অপরাধ 4 days আগে

নাগরিক ভাবনা: সর্বোচ্চ আদালতের মান-মর্যাদা বনাম বিচার প্রার্থীর বাস্তবত।
নাগরিক ভাবনা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক