admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২২ ৬:২১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ সাভার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ সম্পাদক মো: পলাশের উদ্যোগে সাভার প্রেসক্লাবে হতদরিদ্র অসহায় দুস্থ শীতার্ত মানুষ ও পথশিশুদের মাঝে কম্বল বিতরণ করেছেন। আজ মঙ্গলবার সকালে এক শতাধিক হতদরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক বরুন ভৌমিক নয়ন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাভার প্রেস ক্লাবের সভাপতি ও সাভার প্রেস ক্লাবের আহ্বায়ক জাভেদ মোস্তফা, ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য মিঠুন সরকারসহ অন্যান্য সংবাদ নেতারাও উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণকালে প্রধান অতিথি সিনিয়র সাংবাদিক বরুন ভৌমিক নয়ন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত সংগঠন হিসেবে ছাত্রলীগের পবিত্র দায়িত্ব গরীব দুঃখী মানুষের পাশে এসে দাঁড়ানো। এসময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌরসভা ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বারেক মোল্লা, সাভার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ মাসুম মোল্লা, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো: পাভেল, সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল রানা, সাভার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ সুজন, সাভার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো: শরীফ ও সাভার পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ বাবুসহ স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা।