admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ জুন, ২০২২ ৪:৩১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু ,ব্যুরো প্রধান ঢাকাঃ সাভার পৌর সভার ৬নং ওয়ার্ডের তালবাগ,দক্ষিণ দরিয়াপুর এলাকার রাস্তা গুলো বেহাল দশায় পরিনত হয়েছে। রাস্তাটি আধা কাঁচা পাকা হওয়ার কারনে সামান্য বৃষ্টি অথবা ভারী বৃষ্টি বা প্রাকৃতিক দূর্যোগের কারণে রাস্তাটি ভাঙ্গতে ভাঙ্গতে সংকীর্ণ হয়ে গেছে। এতে ওই রাস্তা দিয়ে চলাচলে জনসাধারণ চরম দূর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয়রা জানায়, এসব এলাকার রাস্তা গুলো আগের থেকে ভাঙাচোরা সামান্য বৃষ্টি হলে এই রাস্তাগুলো পানি দিয়ে ভরে যায় ফলে সাধারণ জনগণের পাশাপাশি ছোট-বড় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এ কারনে এই সব এলাকায় বসবাসকারী চাকরিজীবী শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। রাস্তার প্রায় জায়গা ছোট-বড় গর্ত হওয়ার পাশাপাশি অনেক জায়গা ভেঙ্গে গিয়ে রাস্তাটি সংকীর্ণ হয়ে গেছে। ট্রেনগুলো ময়লার ভাগাড়ে পরিণত হয়ে বৃষ্টির পানি যাওয়া বন্ধ হয়ে রাস্তাসহ এলাকার বিভিন্ন স্থানে পানি দিয়ে ভরে যায়। একারণে যানবাহন চলাচল করতে না পারায় বিকল্প পথ না থাকার করনে বৃষ্টির পানিতে পায়ে হেঁটেই চলাচল করতে হচ্ছে এসব এলাকার বসবাসকারীদের । এতেকরে একদিকে পানি জড়িত রোগ হওয়ার পাশাপাশি দুর্ঘটনার শিকার হতে পারে । এছাড়াও বৃষ্টি-বন্যার সময় দুর্ভোগ আর সীমাহীন কষ্ট যেন ওই এলাকায় বসবাসকারী মানুষের নিত্যদিনের সঙ্গী বলে জানায় স্থানীয় বাসিন্দা দিলু মিয়া,ফালান,পলাশ ও আতিক,।
সরেজমিনে গিয়ে দেখা গেছে,সাভার পৌর এলাকার ৬নং ওয়ার্ডের উপজেলা গেট হইতে মহিলা কলেজ এবং তালবাগ কবরস্থান রোড় এবং দক্ষিণ দরিয়াপুর মহল্লার বিভিন্ন রাস্তায় বৃষ্টির পানিতে ডুবে চলাচলের জনসাধারণ চরম দূর্ভোগের শিকার হচ্ছেন। তবে এইসব এলাকার রাস্তা গুলো সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যাবস্থা নিবেন এমনটাই প্রত্যাশা করেছেন স্থানীয় সচেতন মহল।উল্লেখ্য সাভার পৌর এলাকার ৬নং ওয়ার্ডের তালবাগ ও দক্ষিণ দরিয়াপুর এলাকার বিভিন্ন রাস্তাগুলো ভাঙ্গা খানাখন্দে ভরপুর হয়ে গেছে। ড্রেনগুলো ভেঙে ময়লা দিয়ে ভরে আছে । দীর্ঘদিন ধরে স্থানীয়রা রাস্তা ও ড্রেনগুলো সংস্কার করণের দাবি করে আসলেও কোন সুফল মেলেনি।
স্থানীয় বাসিন্দা মাসুদ, হাবিব ,জাহাঙ্গীর বলেন আমাদের মহল্লার খানাখন্দ ভাঙ্গাচোরা রাস্তা ও ড্রেনগুলো দীর্ঘ দিনের অচলাবস্থা চোখে পড়লেও এড়িয়ে চলেন সংশ্লিষ্ট কর্তা ব্যাক্তিরা ফলে মানুষের নানাবিদ সমস্যা সৃষ্টি হচ্ছে। ইতিপুর্বে ঝুকি নিয়ে রিক্সা, সাইকেল,মটরসাইকেল,অটো চলাচল করলেও বর্তমানে অনেক কষ্টে কোন রকম চলাচল করছি। ভারী বৃষ্টির কারণে এইসব এলাকার রাস্তার কার্পেটিং উঠে ড্রেন ভাঙ্গনের ফলে গার্মেন্টস শ্রমিক চাকরিজীবী ও শিক্ষার্থীদের যাওয়া-আসা ছাড়াও জরুরী পণ্য পরিবহনে মারাত্মক অসুবিধায় পড়েছেন এইসব এলাকার জনসাধারণ। এমতাবস্থায় এই মহল্লার রাস্তা ও ড্রেনগুলো দ্রুত মেরামত করার দাবি জানিয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।