admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২২ ৯:২৯ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ সাভারের বিরুলিয়া ইউনিয়নের বিরুলিয়া এলাকায় গতকাল রাতে একটি হাউজিং কোম্পানীর ভিতরে (১৪) বছর বয়সী এক কিশোরীকে ডেকে নিয়ে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করেন তার এক পূর্ব পরিচিত ব্যক্তি। পরে ওই কিশোরী রাতে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে ওই ব্যক্তির নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ধর্ষণের শিকার কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির এস আই দিদার বলেন,ধর্ষণকারীকে আটকের চেষ্টা চলছে। অপরদিকে আশুলিয়ায় ডেন্ডাবর এলাকার দারুল ইসলাম মডেল মাদ্রাসা নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের এক ছাত্র (১৪) শিক্ষকের বলাৎকারের শিকার হয়েছে। এ ঘটনায় রাসেল মিয়া (২৩) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৬ অক্টোবর) রাত ১১ টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকার ওই মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার (৫ অক্টোবর) দিবাগত মধ্যরাতে ওই মাদ্রাসার আবাসিকে এ ঘটনা ঘটে। আটক শিক্ষক রাসেল মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা মিনা পাড়া এলাকার একরাম মিয়ার ছেলে। সে ওই মাদ্রাসার আবাসিকে থাকতেন বলে জানা যায়।পুলিশ জানায়, গতকাল রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকার শিক্ষক কতৃক ছাত্রকে বলাৎকারের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রকে উদ্ধার করে থানায় নিয়ে আসি এবং এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শিক্ষক রাসেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি।
এ বিষয়ে দারুল ইসলাম মডেল মাদরাসার প্রিন্সিপাল মোহাম্মদ আসাদ আকন্দ বলেন, অভিযুক্ত শিক্ষক ঘটনার দিন রাতে আমাদের এখানে আসছে। তার নাম-পরিচয় আমাদের কাছে নাই। পূর্ণ পরিচয় না জেনে নিয়োগ কেন দিলেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে তাতে আদালতে পাঠানো হবে।