admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ মার্চ, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ
মহিবুব আলাম রানা, রফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ সাভারে বেদখল হয়ে যাওয়া ঐতিহ্যবাহী বামনি খাল উদ্ধারে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছেন। শনিবার (৫ মার্চ) দুপুরে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

এবিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব জানান, আমরা সাভার উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে বেদখল হয়ে যাওয়া নদী, খাল ও জলাশয়গুলো পুনরুদ্ধারে কাজ করে চলেছি। দখলদার যেই হোক কিংবা যে দলেরই হোক, তাতে কিছু যায় আসে না। সাভারের পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবং জলাবদ্ধতা দূরীকরণে আমরা অবৈধ দখলদারদের উচ্ছেদ করবো।
এব্যাপারে সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম জানান, শনিবার (৫ মার্চ) সাভার উপজেলার তেতুঁলঝোড়া ইউনিয়ন এবং বনগাঁও ইউনিয়ন এর মাঝে অবস্থিত বামনি খালের দখল হয়ে যাওয়া অংশ উদ্ধারে অভিযান পরিচালিত হয়েছে। খালের এই অংশের অবৈধ দখলদারিত্বের অবসানকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।এসময় আরও উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক স্থানীয় নেতাকর্মী সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।