admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২২ ১১:৩৫ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ ঢাকার জেলার সাভার উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের মধ্যে নয়টিতে নৌকার প্রার্থীরা জয়লাভ করেছেন। বাকি দুই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। বুধবার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফখর উদ্দিন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
সাভারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হলেন, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সোহেল রানা (নৌকা মার্কা), ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের লিয়াকত হোসেন (নৌকা মার্কা),আমিনবাজার ইউনিয়নে আওয়ামী লীগের মো: রকিব আহম্মেদ (নৌকা মার্কা), বনগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের সাইফুল ইসলাম (নৌকা মার্কা), তেঁতুলঝোড়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফখরুল আলম সমর, ইয়ারপুর ইউনিয়নে আওয়ামী লীগের সৈয়দ আহম্মেদ ভূঁইয়া (নৌকা মার্কা),পাথালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের পারভেজ দেওয়ান (নৌকা মার্কা), আশুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের শাহাব উদ্দিন মাদবর (নৌকা মার্কা), শিমুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের এবিএম আজাহারুল ইসলাম সুরুজ (নৌকা মার্কা), ও কাউন্দিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম খান (ঘোড়া মার্কা) বিরুলিয়া ইউনিয়ন স্বতন্ত্র প্রার্থী সেলিম মন্ডল (আনারস মার্কা)।
তেঁতুলঝোড়া ইউনিয়নে ৮ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ইউনিয়নে শুধু মাত্র সাধারণ আসন-১ ও ৬ এবং সংরক্ষিত মহিলা আসন-১ ও ৩ এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।