admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ জুন, ২০২২ ৮:২৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃসভারের আমিনবাজারে পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আমিনবাজারে বিশ্ব দুগ্ধ দিবস – ২০২২ পালিত হয়েছে এই উপলক্ষে আজ বুধবার সকালে সাভারের আমিন বাজারের মিরপুর মফিদ -ই-আম স্কুল এন্ড কলেজের হল রুমে সাভার উপজেলা প্রাণী সম্পদ অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা প্রাণিসম্পদ অফিসার শাহেদা আক্তার এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন।সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম সভাপতিত্বে সাভার উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ সাজেদুল ইসলাম, আমিনবাজার ইউনিয়ন চেয়ারম্যান রকিব আহমেদ, মিরপুর মফিদ-ই-,আম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমানসহ মফিদ-ই-,আম স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীরা এতে অংশ নেন।
এ উপলক্ষে প্রাণী সম্পদ অফিসের আয়োজনে আমিনবাজার চেয়ারম্যান মোঃ রকিব আহমেদের উদ্যোগে প্রায় ষোলশো স্কুল শিক্ষার্থীদের মাঝে প্যাকেটজাত তরল দুধ ও বিস্কুট বিতরণ করা হয়।
এ সময় আমিনবাজারের চেয়ারম্যান মোঃ রকিব আহমেদ বলেন, সাভার আমিন বাজারে এই ধরনের অনুষ্ঠান প্রথম হল । বিশ্ব দুগ্ধ দিবস আছে সেটা অনেকেই জানতো না এই দিবস টাকে সামনে এনে আমরা বিনামূল্যে দুধ খাওয়াতে পারছি এর অন্যতম কারণ হচ্ছে আমাদের প্রাণিসম্পদ অনেক শক্তিশালী।এখন প্রাণিসম্পদ যথেষ্ট পরিমাণে দুধ উৎপাদন করতে পারে বলেই সারা বাংলাদেশে বিনামূল্যে দুধ খাওয়াতে পারছি। পরে বিশ্ব দুগ্ধ দিবসের সফলতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্বে বক্তব্যে সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য রক্ষায় দুধ অতি প্রয়োজন। দুধের গুনাগুন সম্পর্কে বিশেষ আলোচনা করে শিক্ষার্থীদের প্রতিদিন এক গ্লাস দুধ খাওয়ার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আমিনবাজারে ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য বকুল,৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ফালান, ৫নংওয়ার্ডের ইউপি সদস্য শামিম, ৬নংওয়ার্ডের ইউপি সদস্য ইউসুফ, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিক, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফা ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ রউফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ।