admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২২ ১০:০৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ সাভারে পালিয়ে থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল রাতে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন,গেল এক যুগ আগে নায়ারণগঞ্জ জেলায় এক ব্যক্তিকে হত্যা করেন সাভারের কালা কালাই নামের এক ব্যক্তি।
পরে তার বিরুদ্ধে নায়ারণগঞ্জের সংশ্রিষ্ট থানায় মামলা দায়ের হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে নায়ারণগঞ্জ আদালতে প্রেরণ করেন। পরে কয়েক মাস কারাভোগের পর আদালত তাকে জামিন দেন। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। পরে নায়ারণগঞ্জ আদালত ২০০৯ সালে ওই হত্যা মামলার আসামীকে দোষী সাবাস্ত করে যাবজ্জীবন প্রদান করেন। পরে গেল রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে তাকে নয়াবাজার থেকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এদিকে সাভারের সিএনবি এলাকায় পটুয়াখালি জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু বক্কর সিদ্দিককে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে সাভারের নামা বাজার এলাকায় অভিযান চালিয়ে ট্যারা রাসেল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব ৪। পরে তাকে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ তাকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে।