admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২২ ১:৪৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু , স্টাফ রিপোর্টারঃ সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সীমা আক্তার নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে সবুজ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে পৌর উলাইলের কর্ণপাড়া এলাকার থেকে ঘাতক সবুজকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
পুলিশ জানায়, গত বছরের ২৯ নভেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের নামা গেন্ডা এলাকায় একটি বাড়িতে সীমা আক্তার নামে ওই নারীকে গলা শ্বাসরোধ করে হত্যা করেন ঘাতক সবুজ। এঘটনায় নিহত সীমার বাবা শহিদ মিয়া ১ ডিসেম্বর সাভার মডেল থানায় অজ্ঞাত আসামিদের নামে হত্যা মামলা দায়ের করেন।
পরে সাভার মডেল থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশও মামলাটির ছায়া তদন্ত শুরু করেন। পরে রাতে কর্ণপাড়া এলাকা থেকে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ঘাতক সবুজকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এসময় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি মোহাম্মদ ইয়াসিন মুন্সী বলেন: ঘাতক সবুজ এর কাজ থেকে মোবাইল ফোনও উদ্ধার করা হয়। হত্যাকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।