admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২২ ১০:১৪ অপরাহ্ণ
মোঃ রফিকুল ইসলাম জিল্লু ও মোঃ মহিবুল আলম রানা, সাভার ঢাকাঃ: আসন্ন সাভার ইউনিয়ন পরিষদ নির্বাচনে জমে উঠেছে প্রচার প্রচারণা, ভোটারদের মন জয় করতে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে চেয়ারম্যান প্রার্থীরা।
সকাল থেকে মধ্যরাত প্রযন্ত বিভিন্ন পাড়া-মহল্লা, বাসাবাড়ি ও অলিগলিতে চোষে বেড়াচ্ছেন প্রার্থীরা।
আগামী ৫ ই জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাভারে ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইতিমধ্যে মধ্যে জমে উঠেছে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে প্রতিটি পাড়া-মহল্লা ও এলাকার রাস্তাঘাট।
প্রার্থীরা দিনরাত সময় দিচ্ছেন ভোটারদের মন জয় করতে। কেউ উন্নয়ন, আবার কেউ এলাকার মানুষের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রতিশ্রুতি দিচ্ছেন।
নির্বাচনের শেষ মুহূর্তে বাড়ছে ভোটারদের উৎসাহ উদ্দীপনা। মানুষের মন জয় করতে ক্ষমতাসীন দলের প্রার্থীরা উন্নয়নের নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরাও মানুষের সেবা ও উন্নয়নের পাশাপাশি এলাকায় শান্তি শৃংখলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি যোগ করছেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা ভোট যুদ্ধে অংশ নিচ্ছে। প্রত্যেক প্রার্থীরাই সকাল থেকে গভীর রাত পর্যন্ত পাড়া-মহল্লা ও বাড়ি বাড়ি উপস্থিত হয়ে নিজ নিজ উদ্যোগে ভোটারদের মন গলানোর চেষ্টা করছে। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা ভোটযুদ্ধে প্রত্যেকেই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আগামী ৫ই জানুয়ারি সাভার উপজেলার ১১ টি ইউনিয়নে প্রায় ৮ লক্ষ ভোটার একযোগে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।