admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধানঃ সাভারের ঢাকা আরিচা মহা সড়ক সংলগ্ন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অধীনস্থ শপিং কমপ্লেক্স ( অন্ধ মার্কেট) সন্ত্রাস মুক্ত করতে মানববন্ধন করেছে সারাদেশ থেকে আগত দৃষ্টি প্রতিবন্ধী ও তাদের পরিবারের সদস্যরা। মার্কেটটি সন্ত্রাস মুক্ত করতে দৃষ্টি প্রতিবন্ধীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেন। তাদের অভিযোগ, জোরপূর্বক মার্কেট দখল করছে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা একটি কুচক্রী মহল। তাদের গ্রেফতাদের দাবি জানান তারা।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে সাভারের সাভার-বিরুলিয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন প্রায় তিন শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীরা। এসময় তারা বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ থেকে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার বলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের নেতা, বাহাদুর ইমতিয়াজ, ইউসুফসহ কয়েক জন দুষ্কৃতিকারী ফেসবুকে বিভিন্ন অসত্য তথ্য পোষ্ট করে জাতীয় দৃষ্টি প্রতীবন্ধীদের শপিং কমপ্লেক্স দখলের পায়তারা করছেন। তারা মিনহাজ উদ্দিন ও স্বঘোষিত ডঃ হারুন অর রশিদ, ইজ্জত আলী সহ কতিপয় ভূঁইফোড় দৃষ্টি প্রতিবন্ধীদের সহযোগিতায় সন্ত্রাসী পাভেল আহমেদ ওরফে তোতলা পাভেল ও তার সহযোগীরা মার্কেটে একটি সন্ত্রাসী আখড়া তৈরী করেছে। তিনি আরও বলেন, তারা মার্কেটের জমিদারী ভাড়া উত্তোলন বন্ধ করে মার্কেটের সামনের নির্মাণাধীন পানির রিজার্ভ টাঙ্কির উপর অবৈধভাবে দোকান বসিয়ে প্রায় ৩০ লক্ষ্য টাকা গ্রহন করেছে।
এ বিষয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও সকল রাজনৈতিক মহল সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাকে সংস্থার পক্ষ থেকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। মার্কেটের ব্যবসায়িরা সন্ত্রাসী বাহিনীর সদস্যদের আনাগোনা দেখে আতঙ্কিত। তাই সন্ত্রাসীদের মার্কেটে প্রবেশে নিষেধাজ্ঞা ও আইনি ব্যবস্থা গ্রহনের জন্য আমরা দাবি জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সহ-সভাপতি মোখলেছুর রহমান, সাংগঠনিক সচিব আইয়ুব আলী মাদবর, মহিলা বিষয়ক সচিব সাফিয়া বেগমসহ সংস্থার কর্তাব্যক্তিরা।