admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ মে, ২০২২ ৫:৫৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার হালনাগাদ ২০২২ কার্যক্রমের অনুষ্ঠান উদ্বোধন করলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। শুক্রবার (২০ মে) সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ ২০২২ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নির্বাচন কমিশন বলেন , প্রায় ৫৬ হাজার তথ্য সংগ্রহকারী আগামী তিন সপ্তাহ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবেন। ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যদের জন্ম তারা এবার নিবন্ধনের সুযোগ পাবেন।

ইসি সূত্র আরও জানায়, প্রথম ধাপে ১৪০ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের তথ্য সংগ্রহ করা হবে। এরপর পর্যায়ক্রমে ছবি তোলা ও ভোটার নিবন্ধনের কার্যক্রম চলবে। অবশিষ্ট উপজেলাগুলোর জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করবেন। নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান বলেন, বয়স ১৮ না হলেও জাতীয় পরিচয়পত্র দেয়া হবে। যাদের বয়স ১৮ হয়নি, তাদের বয়স ১৮ বছর হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় নাম যুক্ত হয়ে যাবে। উল্লেখ্য, এ কর্মসূচিতে ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কেটে দেয়া হবে এবং আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের বিষয়েও কার্যক্রম চলবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খন্দকার। এছাড়াও অনুষ্ঠানে সরকারী নির্বাচন কমিশন ও ঢাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন খান, সাভার উপজেলা চেয়াম্যান মুন্জুরুল আলম রাজীব ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বিভিন্ন স্তরের নির্বাচন কর্মকর্তা,পুলিশের উর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি,সমাজকর্মী,ছাত্র-ছাত্রী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন