admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ জুন, ২০২২ ৯:৪৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু ব্যুরো প্রধান ঢাকাঃ ঢাকার সাভার পৌরসভা বিনদবাইদ এলাকায় ভাড়ার কথা বলে বাসায় ঢুকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হাজেরা খাতুন (৬৫) নামের বৃদ্ধা বাড়িওয়ালাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিহতর নিজ ৬ তলা বাড়ির ৪ তলায় এ ঘটনা ঘটে।
নিহতের হাজেরা মানিকগঞ্জ জেলার শাখাওয়াত হোসেনের দ্বিতীয় স্ত্রী। তিনি একাই এই বাড়ির চতুর্থ তলার একটি ফ্লাটে থেকে বাড়িটি দেখাশোনা করতেন। বাড়িটির নিরাপত্তাকর্মী সাইদুল রহমান জানান, আজ দুপুরের দিকে আমার সাথে বোরকা পরা একজন মহিলা বাসা ভাড়ার কথা বলে ৪ তলায় বাড়িওয়ালা হাজেরা খাতুনের সঙ্গে দেখা করতে যায়।উপরে গেলে তারা কথা বলতে থাকে কিছুক্ষণ পরেই আমাকে বাহিরে যেতে বলে।
পরে আমি ছাদে মিস্ত্রিদের কাজ তদারকি করতে সেখানে যায়। এরমধ্যে আবার বৃষ্টিও শুরু হয়। বৃষ্টি শেষে তিনি নিচে নামতে চ্ছিলাম হাজেরা খাতুনের রুমের দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে দেখি হাজেরা খাতুন হাত-পা বাধা এবং মুখে কস্টেপ লাগানো অবস্থায় ফ্লোরে পড়ে আছেন। আমি ছাদে মিস্ত্রিদের ডেকে আনি তাদের সহায়তায় তার হাত-পা ও মুখের বাঁধন খুলে দিয়ে দেখেন হাজেরা খাতুন মারা গেছেন। পরে সঙ্গে সঙ্গে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে খবর দেন।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পদির্শক (এসআই) মো. জাহিদুর ইসলাম ঢাকা মেইলকে বলেন, ৯৯৯-এর ফোন পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ওই নারীর মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে জানতে পেরেছি দুপুরে কোনো এক নারী বোরকা পড়ে বাসায় ঢুকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা বাড়িটির সিসিটিভি ফুটেজ দেখার চেষ্টা করছি। এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছে।