admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২২ ৩:১৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, মহিবুল আলম রানা, স্টাফ রিপোর্টারঃ সাভারের বিরুলিয়ায় মন্দিরের জমি দখল ও বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা লিটন খান ও তার ভাই আবুল হোসেন এর বিরুদ্ধে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে। বিরুলিয়া শ্রী শ্রী রাধা মহন রায় জিউ বিগ্রহ মন্দির কমিটির সাধারন সম্পাদক শ্রী দাম সাহালব বলেন, গত ৪ এপ্রিল আমিনবাজার রাজস্ব সার্কেল ভূমি অফিসে মন্দিরের জমি নিয়ে মিস কেইস এর শূনানির জন্য বাদীরা সবাই একত্রিত হয়।
এ সময় বিবাদী গন বিরুলিয়া ৬ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিটন খান ও তার ভাই আবুল হোসেন তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় আজ ৫ ই এপ্রিল মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রীদাম সাহালব বাদী হয়ে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।ভুক্তভোগীরা বলেন, এর আগে স্থানীয় আওয়ামী লীগ নেতা লিটন খান ও তার ভাই আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ও ভয়-ভীতি দেখিয়ে সংখ্যালঘু পরিবারদের মন্দিরের জমি দখলে নেয়।পরে মন্দিরের জায়গা ফিরে পেতে মামলা দায়ের করা হলে তারা বিভিন্ন সময়ে ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।