admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ মে, ২০২২ ১১:১০ অপরাহ্ণ
মোঃ রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাভারে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ই মে ২০২২ মঙ্গলবার দুপুরে উপজেলার হলরুমে এ আলোচনা সভার আয়োজন করেন ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। আলোচনা সভা শেষে নেতাকর্মীদের উপস্থিতিতে এক বণার্ঢ্য র্যালি বের করা হয়।
এসময় ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সাভার থানা ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুর রহমানসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।