admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২২ ৬:৪০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ সাভার পৌরসভার ভাট পারা এলাকার খালে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের ১৪ ঘণ্টা পর হৃদয় মাহমুদের (২৫) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রবিবার (০৭ আগস্ট) সকাল ১১ টার দিকে পৌরসভার ভাটপারা এলাকায় জাহাঙ্গীরনগর সোসাইটির খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।এর আগে গতকাল শনিবার রাত ৯ টার দিকে প্রায় ৭ বন্ধু মিলে ওই খালে নৌকায় করে ঘুরতে যান তারা। এসময় নৌকাটি ডুবে যায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের ফায়ার লিডার আবু বক্কর সিদ্দিক দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন। ২৩ বছর বয়সী হৃদয় হোসেন মাহমুদ সাভার পৌরসভার ছায়াবীথি এলাকার আলমাস আলীর ছেলে। তিনি সাভার বিশ্ববিদ্যালয় কলেজে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীরা জানায়, গতকাল রাত ৯ টার দিকে হৃদয়, শামীম ও নাইমসহ ৭ বন্ধু জাহাঙ্গীর নগর সোসাইটির বিলে নৌকা নিয়ে ঘুরতে যায়। এসময় তাদের নৌকাটি ডুবে যায়।
পরে একে অপরের সহায়তায় সবাই তীরে উঠতে পারলেও হৃদয় নিখোঁজ হয়। উদ্ধার হওয়া ৬ জনের মধ্যে দুইজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। রাতে নিখোঁজ হৃদয়কে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। পরে সকাল ১১ টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে হৃদয়ের মরদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরী দলের লিডার আবু বকর সিদ্দিক বলেন, রাত বেশি হওয়ায় আমরা উদ্ধার কাজ করতে পারি নি। পরে সকালে আমরা উদ্ধার অভিযান পরিচালনা করে নিখোঁজ হৃদয়ের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবাবরের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বেঁচে ফেরা মাহমুদের দুই বন্ধু নাইম ও শামিমের বরাতে ফায়ার সার্ভিসের লিডার আবু বক্কর সিদ্দিক জানান, শনিবার রাতে ৯ বন্ধু মিলে নৌকায় জাহাঙ্গীরনগর সোসাইটির খালে ঘুরতে যান মাহমুদ। রাত ১০ টার দিকে তারা নৌকায় হইহুল্লোর করার একপর্যায়ে এটি উল্টে পানিতে তলিয়ে যায়। এ সময় ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন মাহমুদ। আর তীরে উঠতে গিয়ে নাইম ও শামিম অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে সাভার সুপার হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। তিনি আরও বলেন, ‘রোববার সকালে নিখোঁজ মাহমুদের সন্ধানে টঙ্গী থেকে ডুবরি দল আসে। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।