admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২২ ৬:৩৯ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু ,স্টাফ রিপোর্টারঃ রাজধানীর অদূরে সাভারের পৌরসভার বাজার রোড এলাকায় দুইটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড়ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সাভার পৌর এলাকার বাজার রোড় এলাকায় স্কয়ারের ডিলারশিপের গোডাউন ও মুদি দোকানের গোডাউনে আগুন লাগার ঘটনায় প্রায় ২০ হতে ৩০লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
আজ সোমবার (১৪ মার্চ) দিবাগত রাত পনে ৩ টার দিকে সাভার বাজার রোডে স্কয়ার ডিলারশিপের গোডাউনে ও মেসার্স বনিকা ব্রাদাস নামে দুইটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের দেড় ঘটনা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফায়টার বেলাল বলেন: গোডাউনটির মালিকরা আগুনের সংবাদ পায় ৩ টা ৪০ মিনিটে। তখন দ্রুত আমাদের ফায়ার স্টেশন থেকে দুইটা ইউনিট ঘটনা স্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কটিক থেকে আগুনের সূত্রপাত হতে পারে। গোডাউন দুইটিতে প্রায় ২০ হতে ৩০ লাখ টাকার ক্ষতি। তবে কেউ হতাহত হয়নি।