admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২২ ১১:০৮ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু ,স্টাফ রিপোর্টারঃ সাভারে বিভিন্ন এলাকার বাসা-বাড়িতে অবৈধ চুলা অবৈধভাবে গ্যাস লাইন নেয়া প্রায় ৬০০ শত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। বুধবার (১২ ই জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত সাভারের হেমায়েতপুরের,যাদুরচর, আর্জেন্ট পাড়া, সুইস টেক, জয়নাবাড়ি, মুসলিম পাড়া,ও ঋষি পাড়ারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশনল অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু শাহাদাৎ মোহাম্মদল সায়েমের নেতৃত্বে এ অভিযান টি চালানো হয়। এলাকাবাসী বলছেন, হেমায়েতপুরের যাদুরচর আর্জেন্ট পাড়া, সুইস টেক ঋষিপাড়া ও পদ্মার মোড় বিভিন্ন এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধভাবে চুলা অবৈধ গ্যাস সংযোগ দেয় ওই এলাকার প্রভাবশালীরা। সকালে তিতাস গ্যা কর্তৃপক্ষ ওই এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬০০শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এসময় পাইপলাইন উঠিয়ে রাইজারগুলো খুলে নেয়া হয়।
এ বিষয়ে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক (জোবিও) প্রকৌশলী আবু শাহাদাৎ মো. সায়েম বলেন, ‘গ্যাস চুরির অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে গ্যাস ব্যবহার বন্ধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন-তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, আমিরুল ইসলাম প্রমুখ সহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ।
এছাড়া, যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এরাতে পুলিশ-পরিদর্শক আনতাজ আলী, টেনারি ফাঁড়ির এস আই ওয়াদুত এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।