হোম
অপরাধ

সাভারে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ মে, ২০২৪ ৭:১১ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু,ব্যুরো প্রধান: সাভারে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল ফাইন সিরামিক্স লিমিটেড নামের একটি কারখানা দখলের অভিযোগ উঠেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ওপর প্রতিষ্ঠান সি পার্ল বীচ্ রিসোর্ট নামের অপর একটি প্রতিষ্ঠানের মালিকপক্ষের বিরুদ্ধে। কোম্পানির মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে চলমান দ্বন্দ্বের জেরে কোম্পানিতে আদালতের ১৪৫ ধারা জারি রয়েছে।

রবিবার (২৬ মে) সকালে ঢাকার সাভার ৬ নং ওয়ার্ড এলাকার ভাগলপুরের বেঙ্গল ফাইন সিরামিক্স লিমিটেড নামের কারখানাটি দখলের ঘটনা ঘটে। এঘটনায় তথ্য সংগ্রহ করতে গেলে দ্য ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক আকলাকুর রহমান আকাশের ওপর হামলা করে দখলকারীরা।

খোঁজ নিয়ে জানা যায়, ২০০৭ সালে কোম্পানিটি মোটা অংকের দায় মাথায় নিয়ে বন্ধ হয়ে যায়। পরে বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেডের নির্বাহী পরিচালক অভিজিৎ কুমার রায়ের পরিবার এক এমওইউ চুক্তির মাধ্যমে কোম্পানির ২৪.২৯ শতাংশ স্পন্সর শেয়ার ক্রয় করে এজিএম এর মাধ্যমে কোম্পানির পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। এরপর বিভিন্ন জটিলতা শেষ করে ২০১৯ সালে কারখানাটি পুনরায় চালু করা হয়।

জানা যায়, কোম্পানিটি চালু করার পরে আগের মালিকপক্ষ চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে আবারও মালিকানা দাবি করে আদালতে একটি মামলা দায়ের করেন। উচ্চ আদালত বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেডের নির্বাহী পরিচালক অভিজিৎ কুমার রায়ের বাবা বিশ্বজিৎ কুমার রায়কে কারখানা পরিচালনার নির্দেশ দেয়। তবে ২০২৩ সালে আগের মালিকপক্ষ বিক্রিত শেয়ার পুনরায় “সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা”এর কাছে বিক্রি করে। এর পর থেকে সী পার্ল গ্রুপ কয়েক দফায় কারখানাটি দখলের চেষ্টা করে। পরবর্তীতে আদালত থেকে একটি ১৪৫ ধারার আদেশ নিয়ে আসেন বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেডের নির্বাহী পরিচালক অভিজিৎ কুমার রায়। কিন্তু আদালতের সেই আদেশ উপেক্ষা করেই আজ কারখানাটি দখল করা হল।

বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেডের নির্বাহী পরিচালক অভিজিৎ কুমার রায় জানান, আজ সকাল ৯টার দিকে সী পিয়ার্ল গ্রুপের লোকজন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও কয়েকশ সন্ত্রাসী নিয়ে জোড়পূর্বক তাদের কারখানায় প্রবেশ করে। পরে হামলাকারীরা কারখানা থেকে বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেডের নিরাপত্তা কর্মী, কর্মকর্তা, কর্মচারীদের বের করে দিয়ে কারখানা ও অফিস ভবন দখল নেয়। পরে হামলাকারীরা কারখানার সকল সিসিটিভি ক্যামেরা ভেঙ্গে ফেলে।

তিনি আরও বলেন, সাভার মডেল থানার কাছে আদালতের ১৪৫ ধারার আদেশের কপি থাকা সত্ত্বেও পুলিশ আজ নিরব ভূমিকা পালন করেছে। আমরা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে দখলের বিষয়টি জানালে ঘটনাস্থলে আসে পুলিশ। কিন্তু তারা লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান।

হামলার ব্যাপারে ভুক্তভোগী দ্য ডেইলি স্টার ও নাগরিক টিভির সাংবাদিক আকলাকুর রহমান আকাশ বালানিউজকে বলেন, সকালে বেঙ্গল ফাইন সিরামিকস লিমিটেড নামের একটি কারখানা একটি পক্ষ দখল করতে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে অনেক লোকজনসহ পুলিশ একত্রিত হয়ে দাঁড়িয়ে ছিলেন। পরে কারখানার ভেতরে গিয়ে দেখি কারখানার সিসি ক্যামেরা ভাঙচুর করা হচ্ছে, কম্পিউটার খুলে নিয়ে যাচ্ছে কেউ কেউ। এসব ঘটনার ছবি তুলতেই পেছন থেকে কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে মুখসহ শরীরে কিল ঘুষি মারতে থাকে। পরে তারা আমার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। মোবাইল উদ্ধার করা গেলে ঘটনা এবং সেখানে উপস্থিত অনেকের ছবি পাওয়া যাবে। এঘটনায় আহতাবস্থায় ওই সাংবাদিককে উদ্ধার করে প্রথমে এনাম মেডিকেলে পরে ঢাকার চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগ নেতা হালিমের অনুসারী বলে পরিচয় দিয়েছেন।

বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেড কারখানার প্রশাসনিক কর্মকর্তা পরিচয় দিয়ে মশিউর রহমান নামের এক ব্যক্তি বলেন, আজকেই আমরা কারখানা বুঝে পেয়েছি। তবে কারখানার ভিতরে কোন ধরনের হামলার ঘটনা ঘটেনি। বাইরে কিছু ঘটেছে কিনা শুনি নি।

কারখানার নিরাপত্তারক্ষী সাগর হোসেনের সাথে কথা বলে জানা যায়, সকাল ১১ টার দিকে কারখানাটিতে শতাধিক লোকজন কারখানায় আসে। সেখানে একজনকে ছবি তুলতে দেখে লোকজন এগিয়ে যায়। সেখানে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে যিনি ছবি তুলেছেন তাকে মারধর করা হয়।

পরে জানতে পারি যিনি মারধরের শিকার হয়েছেন তিনি একজন সাংবাদিক। এরবেশি কিছু জানি না।সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা বিষয়টি তদন্ত করে দেখবো।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 18 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 18 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক