admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ মে, ২০২২ ১২:২৩ পূর্বাহ্ণ
মোঃ রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ সাভার পৌর সভার নামা বাজার এলাকার মুক্তিযোদ্ধা কলোনীর এক বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে ঘটনায় দগ্ধ হওয়া দুই নারীর মধ্যে একজন মারা গেছেন। বুধবার (১৮ মে) দুপুর ১২ টার ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৭ দিন পর সেলিনা খাতুন (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে । এর আগে গত বুধবার (১১ মে) দুপুর ১২ টার দিকে সাভার থানা সংলগ্ন নামা বাজার এলাকার মুক্তিযোদ্ধা কলোনীর পাশের দারোগ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অপর নারী দগ্ধ মিতু আক্তার এখনও ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আজ ১৯মে ২০২২ বৃহস্পতিবার সেলিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাদের বাড়ির মালিক দারোগ আলী। এর আগে, দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
নিহত সেলিনা খাতুন ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার সজারিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। তিনি ওই এলাকায় গত ১ মাস আগে মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। এছাড়া দগ্ধ মিতু আক্তার টাঙ্গাইলের নাগরপুর থানার বাসিন্দা। তিনি তার স্বামী নোমানের সঙ্গে ওই বাড়িতে ভাড়া থাকতেন। তার শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।
বাড়ির মালিক দারোগ আলী জানান, গত ১১ মে দুপুর ১২ টার দিকে সাভার থানা সংলগ্ন মুক্তিযোদ্ধা কলোনীর পাশে অবস্থিত তার বাড়িটিতে হটাৎ বিকট শব্দ শোনা যায়। পরে জানা যায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বাড়ির ভাড়াটিয়া দুই নারী আগুনে দগ্ধ গেছে। এসময় তাদের উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে এদের মধ্যে সেলিনা বেগমের শরীরের ৭০ শতাংশ ও মিতুর আক্তারের ৩০ শতাং পুড়েছিল বলে তাৎক্ষণিক জানা গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছিল।