admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ মে, ২০২২ ৬:৪৮ অপরাহ্ণ
মোঃ রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ সাভারে নাসরিন বেগম (২৬) নামের এক গৃহবধূর নিখোঁজের তিন দিন পর আমিনবাজারের তুরাগ নদী থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৭ মে) সকালে আমিনবাজারের তুরাগ নদী থেকে তার মরদেহ উদ্ধার করে আমিনবাজার নৌ পুলিশ। নৌ পুলিশ জানায়, গত ৪ এপ্রিল মিরপুর ১ থেকে গাবতলীতে আসার মাঝ পথে গৃহবধূ নাসরিন বেগম নিখোঁজ হয়েছিলেন । আজ সকালে স্থায়ীরা তুরাগ নদীতে ভাসমান মরদেহ দেখে আমিনবাজার নৌ পুলিশকে খবর দিলে পুলিশ নাসরিনের মরদেহ উদ্ধার করে।
পরে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নাসরিন গাবতলী এলাকায় স্বামী হিমেল মিয়ার সাথে ভাড়া বাসায় থাকতো। এ বিষয়ে আমিনবাজার নৌ পুলিশের ওসি শহিদুল ইসলাম সরদার বলেন, ওই গৃহবধূর কিভাবে মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরদিকে গত তিন দিনে সাভার, আশুলিয়া ও ঢাকার ধামরাই থেকে পাঁচ জনের লাশ উদ্ধার করল পুলিশ।