admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু,ব্যুরো প্রধান: ঢাকা-১৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামকে সংবর্ধনা প্রদান করেছে সাভার উপজেলা পরিষদ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সাভার উপজেলা পরিষদের মাঠে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ এর এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি মুহাম্মদ সাইফুল ইসলাম তাকে দেওয়া বর্ণাঢ্য আয়োজনের এই সংবর্ধনা অনুষ্ঠানের জন্য আয়োজকদের এবং মঞ্জুরুল আলম রাজীবকে ধন্যবাদ জানিয়ে বলেন নির্বাচন পরবর্তী এখনই আমাদেরকে এক হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ায় কাজ করতে হবে।
অনুষ্ঠানের সভাপতি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে সবাইকে একহয়ে তাদেরকে একসাথে মোকাবিলা করার জন্য সকলের প্রত আহবান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর, সাভার পৌরসভার কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা,পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভূইয়া প্রমুখসহ সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ, সাভার মডেল থানার ওসি আকবর আলী খান প্রমুখ।