admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২২ ১২:২৪ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু,স্টাফ রিপোর্টারঃ সাভারে অটোরিকশা ছিনতাইকারী চক্রের সংঘবদ্ধ চার ছিনতাইকারীকে পূর্ব রাজাসন বিরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব-৪। গতকাল শনিবার র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব-৪ জানায়, গত ১২ জানুয়ারি র্যাব-৪ এর কাছে অটোরিক্সা চুরি সংক্রান্ত একটি অভিযোগ করেন এক ভুক্তভোগী। অভিযোগের প্রেক্ষিতে সোর্স এবং র্যাবের গোয়েন্দা দলের গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা জেলার সাভার থানাধীন পূর্ব রাজাসন বিরুলিয়া রোডস্থ এলাকায় কিছু সংঘবদ্ধ ছিনতাইকারী ছিনতাই করার উদ্দেশে অবস্থান করছে। সেই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- পারভেজ শেখ (২৮), আল-আমিন (২২), আজাহার আলী (৪৩) ও মাহতাব (৪২)। এসময় তাদের কাছ থেকে একটি অটোরিকশা, চারটি মোবাইল এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা বিভিন্ন ছিনতাই ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে। এরা আন্তঃ জেলা ছিনতাই চক্রের সঙ্গেও জড়িত। এই চক্রটি যাত্রীর ছদ্মবেশে অটোরিকশা ভাড়া করে নীরব স্থানে গিয়ে চেতনানাশক ওষুধ দিয়ে অচেতন করে ছিনতাই করতো। এই ছিনতাইকারী চক্রটি গাড়ির মালিকের মোবাইল নম্বর সংগ্রহ করে গাড়ি ফেরত দেওয়ার কথা বলে বিকাশে টাকা দাবি করতো।
তাদের নৃশংসতায় অনেক সময় প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। আটকরা চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুরসহ ঢাকার নিকটবর্তী বিভিন্ন স্থানে গিয়ে অটো / অটোরিক্সা / সিএনজি / প্রাইভেটকার ছিনতাই করে আসছিলো। অধিকাংশ সময় এই দুর্ধষ চক্রটি ধারালো অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে সাধারন ও নিরীহ পথচারীদের আটক করে টাকা পয়সাসহ বিভিন্ন ধরনের মালামাল ছিনতাই করে আসছিলো বলো জানা যায়।