admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২১ ৬:০৫ অপরাহ্ণ
মোঃ রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টার সাভার ঢাকা থেকেঃ সাভার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরুলিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সুজন মাদবরের ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত। আসন্ন সাভার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত বিরুলিয়া ইউনিয়ন এর নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ সুজন মাদবর এর ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ৫ই জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিরুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পপ্রার্থী, সুজন মাতবরকে বিজয়ী করার লক্ষ্যে বিভিন্ন পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা।
২৫ শে ডিসেম্বর ২০২১ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরুলিয়া ইউনিয়ন এর দত্তপাড়া, সাদুল্লাপুরসহ বিভিন্ন পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচার-প্রচারণা, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। আয়োজিত নির্বাচনী পথসভায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সুজন মাদবর সাধারণ ভোটারদের কাছে, গত পাঁচ বছরে বিরুলিয়া ইউনিয়নে রাস্তাঘাট সহ বিভিন্ন পাড়া-মহল্লায় ব্যাপক উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন তিনি।
এ সময় চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকা মার্কা প্রতীকে ভোট চান তিনি। বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যক্ত করে সুজন মাদবর বলেন, নির্বাচনে বিজয়ী হওয়ার পরে ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা হবে বলে জানান তিনি।