admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জুলাই, ২০২২ ৭:২৬ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু ,ব্যুরো প্রধান ঢাকাঃ সাভারের নান্দনিক হাউসিং সোসাইটি সাবেক মধুমতি মডেল টাউনে এক বিশাল গরু ছাগলের হাটের উদ্বোধন করা হয়েছে । রবিবার ৩ জুলাই বিকেলে নান্দনিক হাউসিং সোসাইটিতে এই গরু ছাগলের হাটের উদ্বোধন করেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান , উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়নের চেয়ারম্যান হাজী লেয়াকত হোসেন, উদ্বোধনী অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল বাতেন ।
উদ্বোধনের প্রথমে লাল ফিতা কেটে দোয়া করা হয় । পরে উদ্বোধন শেষে মোনাজাত করে হাটের বিভিন্ন স্থান পরিদর্শন করেন ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ লিয়াকত হোসেন। নান্দনিক হাউজিং সোসাইটির গরু ছাগলের হাটের ইজারাদার মোহাম্মদ নাসির উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন, সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক, নাসির আহমেদ, সাভার পৌর ছাত্রলীগের মাসুম দেওয়ান, নান্দনিক হাউসিং সোসাইটির কবির হোসেন সহ স্থানীয় সকল ব্যক্তিবর্গ ।