admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ মে, ২০২২ ৯:০৯ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু ,ব্যুরো প্রধান ঢাকাঃ সাভারের আশুলিয়া বিভিন্ন বাসা-বাড়িতে অবৈধভাবে নেয়া প্রায় ১০০ বসতবাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। বুধবার (২৫ মে ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিরাবো এলাকায় বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অভিযান টি চালানো হয়।

এলাকাবাসী জানান, এসব এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ওই এলাকার প্রভাবশালীরা। সকালে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০০ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বকেয়া ও অতিরিক্ত এক্সটেনশন চুলা ব্যবহারকারীদের রাইজারগুলো খুলে নেয়া হয়। এসময় অবৈধ ভাবে গ্যাস সংযোগ ব্যবহার করার অভিযোগে দুই জনকে ১লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে বিষয়ে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক (জোবিও) প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম বলেন, ‘গ্যাস চুরির অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে গ্যাস ব্যবহার বন্ধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন-ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন ,তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, আমিরুল ইসলাম প্রমুখ সহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ। এছাড়া, যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এরাতে সাভার মডেল থানার আনতাজ আলীর নেতৃত্বে সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।