admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ জুন, ২০২২ ১০:০৩ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু , ব্যুরো প্রধান ঢাকাঃ সাভারের আশুলিয়ার উত্তর তাজপুর এলাকায় বছরের পর বছর ধরে অবৈধ ভাবে নেওয়া প্রায় ৫০০ বাসাবাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অসাধু চক্রের মাধ্যমে সংযোগ প্রতি ৩০-৫০ হাজার টাকা পর্যন্ত দিয়েছিলেন তারা। শুধু পরিবার নয়, অবৈধ সংযোগ ব্যবহার হয়ে আসছিল মসজিদের ও ইয়ারপুর ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেনের বাড়িতে ও।
পরে আজ তিতাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বিচ্ছিন্ন করে দিয়েছে ওই এলাকার ৫০০ বাসা বাড়ির অবৈধ সংযোগ। মঙ্গলবার ১৪ জুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিরাবো, উত্তর তাজপুর এলাকায় অভিযান চালিয়ে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অভিযান টি চালানো হয়।
এলাকাবাসী জানান, এসব এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ওই এলাকার প্রভাবশালীরা। ৩০-৫০ হাজার টাকার বিনিময়ে সংযোগ নিয়েছেন তারা। প্রভাবশালীরাই রাতের আধারে মাটি খুঁড়ে তাদের সংযোগ দিয়েছেন। সাবেক মেম্বার আলমগীর হোসেনসহ অনেকেই এই অবৈধ সংযোগের সঙ্গে জড়িত। প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত তিন ইঞ্চি লাইনের মাধ্যমে প্রায় ৫০০ আবাসিক বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত নিম্নমামের পাইপ, রাইজার ও চুলাসহ বিভিন্ন সরঞ্জামাদি।
এ বিষয়ে বিষয়ে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক (জোবিও) প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম বলেন, সাভারে প্রায় ১শত ৩০ কোটি টাকা আবাসিক লাইনের বকেয়া আছে এছারাও গ্যাস চুরির অভিযুক্ত কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে গ্যাস ব্যবহার বন্ধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, আমিরুল ইসলাম প্রমুখ সহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ।
এছাড়া, যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এরাতে এসআই আন্দাজ আলীর নেতৃত্বে অসংখ্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।