admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৩ ৯:৩৪ পূর্বাহ্ণ
মিরু হাসান,স্টক রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে গত রোববার রাত ৯টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর ছাত্রদলের উদ্যোগে প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, কেকে কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সান্তাহার পৌর যুবদল কার্যালয়ে পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ছনির সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বাষির্কী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাধারন সম্পাদক এস,এম আখতারুজ্জামান মিঠু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দিলদার আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও পৌর কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহাফুজুর রহমান লিটন, বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারন সম্পাদক এইচ এম মুক্তা, অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সাধারন আব্দুল আজিজ আবিদ, সাংগঠনিক সম্পাদক রবিন, ছাত্রদল নেতা আকাশ হোসেন, সোহাইব হোসেন, মাহাবুব, তামিম, সুজন, সাব্বির, সৌকত, সোহান, রজব, মাহিনসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেকে কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।