admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৪ ৪:৫৮ অপরাহ্ণ
মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৩৬ পিস এ্যাম্পুল ইনজেকশনসহ ভুলু ওরফে সাবু (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।আটক ভুলু ওরফে সাবু উপজেলার সান্তাহার পৌর শহরের সাঁতাহার মহল্লার মৃত আক্কাস আলীর ছেলে।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে তাকে আটকের পর তার বিরুদ্ধে মামলা রুজুর করে বৃহস্পতিবার আদালতে সোর্পদ হয়েছে।সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, বুধবার রাতে ধৃত ভুলু ওরফে সাবু উপজেলার সান্তাহার পৌর শহরের সাঁতাহার বড় মসজিদ সংলগ্ন কবরস্থানে পার্শ্বে রাস্তার উপরে মাদকদ্রব্য এ্যাম্পুল ইনজেকশন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাকে তল্লাশি করে ৩৬ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, ধৃত ভুলু ওরফে সাবু ইতিপূর্বে তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। গতকাল রাতেও তাকে এ্যাম্পুল ইনজেকশনসহ গ্রেপ্তার করা হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।