admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৪ ৮:১০ অপরাহ্ণ
মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘির সান্তাহারে চুয়াল্লিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেনঃ সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট এলাকার সাবেদ আলীর ছেলে লিটন হোসেন (২৮) ও সাহেব পাড়া মহল্লার মোসলেম উদ্দিনের ছেলে আরমান হোসেন (২৬)।রবিবার (২৮ এপ্রিল) দুপুরে তাকে বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোর্পদ হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন জানান, শনিবার সন্ধ্যায় ধৃত লিটন ও আরমান উপজেলার সান্তাহার পৌর শহরের পূর্বাশা সিনেমা হলের সামনে টেলিফোন এক্সচেঞ্জ সংলগ্ন সান্তাহার নওগাঁ সড়কের উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাকে তল্লাশি করে ৪৪ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, রাজেশ কুমার চক্রবর্তী বলেন, গতকাল সন্ধ্যায় নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছ।